দেখা মিলছে না মশকনিধন কর্মীদের
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জুরাইনকে বলা হয় ডেঙ্গুর হটস্পট। প্রতি বছরই এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা থাকে অনেক বেশি। এ এলাকার বাসিন্দা ইমন আহমেদ। তার মতে, এক মাসের বেশি সময় ধরে পুরো জুরাইন এলাকায় মশকনিধন কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি। একই অভিযোগ জুরাইনের বিভিন্ন গলির বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার।
শুধু জুরাইন নয়, বেশ কিছুদিন ধরেই ডিএসসিসির বেশির ভাগ এলাকার চিত্রই এমন। নগর ভবনের জটিলতায় স্থবির হয়ে পড়েছে ডিএসসিসির মশকনিধন কার্যক্রম। ফলে চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ডিএসসিসি সূত্র জানিয়েছে, জুরাইন এলাকায় মশকনিধন কার্যক্রম পরিচালনার দায়িত্বে চারজন কর্মী ও একজন সুপারভাইজার রয়েছেন। এদের একজন ইকবাল হোসেন। তিনি জানান, নগর ভবনের জটিলতা ও ঈদের ছুটির কারণে ১৫ দিনের মতো মশকনিধন কার্যক্রম বন্ধ ছিল। গত বৃহস্পতিবার কার্যক্রম শুরু হয়েছে। তবে তিনি অসুস্থতার কারণে সোমবার মশক নিধনকাজে যেতে পারেননি। রোববার তিনি ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় ফগিং করেছেন।
এক মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন। সংস্থাটির মেয়র-সংক্রান্ত জটিলতায় পুরোপুরি বন্ধ রয়েছে স্বাভাবিক কার্যক্রমও। এর প্রভাব পড়েছে নগরবাসীর মশকনিধন সেবায়। নগর ভবনের একটি সূত্র জানিয়েছে, সোমবার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৪৫টিতে মশকনিধন কার্যক্রমের তথ্য এসেছে কন্ট্রোল রুমে। বাকি ওয়ার্ডগুলোর কার্যক্রম নিয়ে কোনো তথ্য পায়নি নগর ভবনের কন্ট্রোল রুম।
জানা গেছে, গত ১৪ মে থেকে নগর ভবনে তালা ঝুলিয়ে দেয়ার পর থেকে ব্যাহত হচ্ছে মশকনিধন কার্যক্রম। বর্ষায় ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি ব্যাহত হচ্ছে।
বিষয়টি ডেঙ্গু পরিস্থিতির জন্য আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান। তিনি বলেন, আমরা এখন নগর ভবনে প্রবেশ করতে পারছি না। অন্যান্য কার্যক্রমের মতো মশকনিধন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বিশেষ করে ঈদের পর থেকে মারাত্মক বিঘœ ঘটছে। এ পরিস্থিতি আরো বাড়তে থাকলে ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রস্তুতি ভালো হবে না। এ কারণে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপও হতে পারে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।