দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান -পরিকল্পনামন্ত্রী
লোডশেডিং সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কয়লা এলেই পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র চালু হয়ে যাবে।
তিনি বলেন, বিদ্যুতের ঘাটতি পূরণ করতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। কিছু পূরণ হয়েছে, পুরোপুরি হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে যাবে।
গতকাল জুমুয়াবার সুনামগঞ্জে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। শিক্ষার উন্নয়নের জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করা হয়েছে। শিক্ষা ছাড়া একটি উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। আর শিক্ষায় বিনিয়োগ কখনো বৃথা যায় না।
শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবহেলিত ও হাওরবেষ্টিত এলাকায় এখন বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইনস্টিটিউট, মেডিকেল কলেজ নির্মাণ করছে সরকার। আগামী দিনে যারা নেতৃত্ব দেবে, দেশ পরিচালনা করবে তারা একটি উন্নত আধুনিক রাষ্ট্রের উচ্চশিক্ষিত নাগরিক হবে।
দেশের মানুষের কাছে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা উন্নয়নের পক্ষে থাকেন। এই দেশ কয়েক বছরের মধ্যেই আধুনিক উন্নত দেশ হবে। আমরা সবসময় অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। সব ধর্মের মানুষ আমাদের কাছে সমান।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।