দুই বছরে জুলাই সনদ বাস্তবায়ন
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়ায় রাজনৈতিক দলগুলোকে সাতটি অঙ্গীকারে স্বাক্ষরের আহ্বান জানানো হয়েছে।
সনদে বলা হয়েছে, সরকার গঠনের পরবর্তী দুই বছরের মধ্যে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থার কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে হবে। এ প্রক্রিয়ার প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের খসড়া অনুযায়ী, এই সনদ শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি ২০২৪ সালের গণ-অভ্যুত্থান, আত্মত্যাগ ও জনচেতনার প্রতিফলন এবং বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জন্মের রূপরেখা।
সনদের খসড়ায় রাজনৈতিক দলগুলোকে নিচের সাতটি অঙ্গীকারে স্বাক্ষরের আহ্বান জানানো হয়েছে : সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা, যা আত্মত্যাগের প্রতীক ও গণআকাক্সক্ষার ফসল। সাংবিধানিক ও আইনি পরিবর্তন আনা, যেমন- প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন। দুই বছরের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন করা। প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা। প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারকে সংবিধানসম্মত ভিত্তি দেয়া। ২০২৪ সালের আন্দোলনের সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দেয়া। সব দলের আনুষ্ঠানিক স্বাক্ষর ও দায়বদ্ধতা নিশ্চিত করা।
কমিশনের পাঠানো স্প্রেডশিট অনুযায়ী ৩৮টি দল ও জোটের কাছে পাঠানো হয় গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ। এর মধ্যে ছিল : সংবিধান সংস্কার : ৭০টি, নির্বাচন ব্যবস্থা : ২৭টি, বিচার বিভাগ : ২৩টি, জনপ্রশাসন : ২৬টি. দুর্নীতি দমন : ২০টি। পুলিশ সংস্কার : আলাদা প্রশাসনিকভাবে বাস্তবায়নের পর্যায়ে ৩৫টি দল লিখিত মতামত প্রদান করে, যার মধ্যে অনেকে বিশ্লেষণসহ সুপারিশ দেয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।