দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ংকর নৌদস্যু
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ডাকাত দলের অপতৎপরতায় পণ্য পরিবহনের জন্য একসময় অন্যান্য যোগাযোগ ব্যবস্থার চেয়ে তুলনামূলক নিরাপদ হিসেবে পরিচিত নৌপথই এখন রীতিমতো ভয়ংকর হয়ে উঠছে।
নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য এবং ডাকাতির কবলে পড়া নৌযানের কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এসব নৌ ডাকাতের বেশিরভাগেরই প্রকাশ্য পরিচয় নৌ শ্রমিকের। দায়িত্ব দিনে তাদের বড় অংশ শ্রমিক হিসেবে পণ্যবাহী নৌযানে দায়িত্ব পালন করে। সুযোগ পেলে তাদেরই কেউ কেউ রাতে আবির্ভূত হয় ভয়ংকর ডাকাত রূপে।
কেউ কেউ আবার ডাকাত দলের সোর্স (নৌযানের অবস্থান বা নৌযানে থাকা পণ্যের বিষয়ে তথ্য সরবরাহ) হিসেবে কাজ করে থাকে। টার্গেট করা নৌযান সংশ্লিষ্ট নৌপথের নিরিবিলি কোনো জায়গায় যেতেই ডাকাতদের খবর দেয় তারা। এমনকি নৌ পুলিশের সোর্সের কাজ করতে করতে ভয়ংকর এক ডাকাত দল গঠন করে ফেলার নজিরও রয়েছে।
নৌ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকের বেশভূষায় থাকা এই ডাকাতরাই নৌ পুলিশের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে নৌ শ্রমিকদের ডাটাবেজ তৈরির জন্য নৌ পুলিশের পক্ষ থেকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, গত বছর সারা দেশে নৌপথে অন্তত ১৬১টি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ডাকাতদের হাতে প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের। সে হিসাবে মাসে কম করে হলেও গড়ে ১৪টি নৌ ডাকাতির ঘটনা ঘটছে।
মেঘনা, শীতলক্ষ্যা, পুরোনো ব্রহ্মপুত্র দাপাচ্ছে ১৪ ডাকাত দল: অভ্যন্তরীণ নৌপথগুলোর মধ্যে মালপত্র পরিবহনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় মেঘনা, শীতলক্ষ্যা ও পুরোনো ব্রহ্মপুত্র নদ। এ নৌপথে ১৪টি সক্রিয় ডাকাত দল চিহ্নিত করেছে ঢাকা রিজিওনের নৌ পুলিশ। সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ি ও থানা সূত্রে জানা গেছে, এই ১৪টি দলের হোতা ও অন্য সদস্যদের বেশিরভাগই নৌ শ্রমিক। তাদের বাহ্যিক পেশা নৌযানে কাজ করা আর সুযোগ বুঝে ডাকাতি করা।
নির্ভরযোগ্য সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তাদের হয়ে অর্ধশতাধিক ব্যক্তি নৌপথে ডাকাতি করে আসছে। অনেকে অপারেশন (প্রতিটি ডাকাতির ঘটনায় অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট মজুরি) প্রতি ভাড়ায় খেটে ডাকাতি করে থাকে।
সেভ দ্য রোডের তথ্য অনুযায়ী, গত বছর নৌপথে ১৬১টি ডাকাতির ঘটনায় প্রাণ যায় অন্তত ১১ জনের। সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা বলেন, নৌপথে দিনে দিনে বেড়ে চলেছে ডাকাতির হার। কোনো কোনো ডাকাতির ঘটনায় নৌ শ্রমিকদের কেউ কেউ জড়িত থাকতে পারে। মূলত নৌপথে দায়িত্ব পালনকারী কোস্টগার্ড ও নৌ পুলিশের দায়িত্ব পালনে অবহেলার সুযোগে ডাকাতির ঘটনা বাড়ছে।
এ ব্যাপারে জানতে চাইলে নৌ পুলিশের প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক কুসুম দেওয়ান বলেন, নৌ শ্রমিকদের মধ্য থেকে নৌ ডাকাতিতে জড়িয়ে পড়ার বিষয়টি আশঙ্কাজনকভাবে চিহ্নিত করা হয়েছে। শ্রমিকদের ডাকাতিতে জড়িয়ে পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা করা হয়েছে। এ প্রবণতা ঠেকাতে বা কমিয়ে আনতে সারা দেশে নৌ শ্রমিক হিসেবে যারা কাজ করে, তাদের বিস্তারিত পরিচয় নিয়ে কেন্দ্রীয়ভাবে ডাটাবেজ (তথ্যভান্ডার) করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












