দাম্পত্য জীবন সুখময় করার কতিপয় সুন্নত মুবারক (২)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, “নিকটবর্তীগণের মাধ্যমে সদাচরণ শুরু করো।” অর্থাৎ যিনি যতবেশি নিকটবর্তী তিনি সদাচরণ পাওয়ার ততবেশি হক্বদার।
দাম্পত্য জীবনে আহাল ও আহলিয়া বা স্বামী-স্ত্রী সবচেয়ে নিকটবর্তী। উভয়ে পরস্পরের প্রতি সদাচরণ করা উচিত। আহাল-আহলিয়া পরস্পরের প্রতি সদাচরণ করা সম্মানিত সুন্নত মুবারক। সম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী দাম্পত্য জীবন অনুসরণ-অনুকরণ করলে পরিবার হয় শান্তিময় জান্নাতি আবহে। পাশাপাশি মূল যে বিষয় তথা মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছলালাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক লাভ করা। দাম্পত্য জীবনের কতিপয় সুন্নত মুবারক আলোচনা করা হলো:
২) পারিবারিক ও জরুরী কাজে আহলিয়ার সাথে পরামর্শ করা:
নিজ আহলিয়া বা স্ত্রীর সঙ্গে পরামর্শ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘আর জরুরি বিষয়ে উনাদের সঙ্গে পরামর্শ করুন।’ (পবিত্র সূরা আলে ইমরান শরীফ, পবিত্র আয়াত শরীফ নং : ১৫৯)
পারিবারিক ও গুরুত্বপূর্ণ কাজে আহলিয়ার সাথে পরামর্শ করা সম্মানিত সুন্নত মুবারক। স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সাথে পরামর্শ করতেন। তিনি শুধু পারিবারিক বিষয়ে উনাদের পরামর্শ করতেন তা নয়; বরং মুসলিম উম্মাহ্র অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদির ক্ষেত্রেও উনাদের পরামর্শ নিতেন। ইতিহাস বিখ্যাত ‘হুদায়বিয়ার সন্ধি’র সময় তিনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস্ সাদিসাহ আলাইহাস সালাম (হযরত উম্মে সালমাহ আলাইহাস সালাম) উনার থেকে পরামর্শ মুবারক নিয়েছিলেন। সেই পরামর্শ মুবারকই অসাধারণ কাজে আসে। (বুখারি শরীফ)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি ওহী মুবারক নাযিলের পর হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সঙ্গে পরামর্শ করেছেন। (বুখারি শরীফ)
যে আহাল বা স্বামী নিজেদের পারিবারিক বিষয়ে আহলিয়া বা স্ত্রীর সঙ্গে পরামর্শ করে ও তাকে গুরুত্ব দেয় সে আহাল স্ত্রী বা আহলিয়ার কাছে প্রিয় ও শ্রদ্ধাভাজন হয়। পারিবারিক জীবনে কলহ বিবাদ দূর হয়। পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পায়।
-আহমদ মুবাশশ্বিরা।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।