সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান:
দরপত্র জমা না দেয়ার কারণ জানালো ২ কোম্পানি
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে প্রথমবারের মতো বড় উদ্যোগ নিয়েছিল সরকার। এজন্য অনেকটা ঘটা করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল। তবে এ উদ্যোগ কোনো কাজেই আসেনি। বিদেশি সাতটি কোম্পানি দরপত্র কিনলেও শেষ পর্যন্ত জমা দেয়নি কেউ। দরপত্র জমা না দেওয়ার কারণ জানতে দুই দফায় কোম্পানিগুলোকে চিঠি দেয় পেট্রোবাংলা। প্রথম দফায় কোনো কোম্পানি জবাব না দিলেও দ্বিতীয় দফার চিঠি পেয়ে দুটি কোম্পানি তাদের জবাব দিয়েছে। তবে তাদের জবাব তেমন সন্তোষজনক নয় বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
পেট্রোবাংলার সংশ্লিষ্ট সূত্র জানায়, কারণ জানতে গত ২৬ ডিসেম্বর কোম্পানিগুলোকে চিঠি দেয় পেট্রোবাংলা। ওই সময় বড়দিন ও নতুন বছরের ছুটির অজুহাতে পেট্রোবাংলার চিঠিরও কোনো উত্তর দেয়নি কোম্পানিগুলো। পরে দ্বিতীয় দফায় আবারও চিঠি পাঠায় পেট্রোবাংলা। এবার জবাব দিয়েছে মাত্র দুটি কোম্পানি। ১১ জানুয়ারি চিঠির জবাব দিয়েছে মার্কিন কোম্পানি এক্সনমবিল। এর কয়েক দিন পর চিঠির জবাব দিয়েছে শেভরন। তবে অন্য কোনো কোম্পানি এখনো জবাব দেয়নি।
সূত্র মতে, এক্সনমবিল তাদের চিঠিতে ব্লকের ডাটা অর্থাৎ তথ্য-উপাত্তের দাম বেশি রাখা, ব্লক থেকে স্টেশন পর্যন্ত পাইপলাইন নির্মাণের খরচ অন্তর্ভুক্ত না রাখা এবং ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) অন্তর্ভুক্ত রাখার বিষয়ে জানিয়েছে। এছাড়া অনুসন্ধান ব্লক থেকে স্টেশন পর্যন্ত ২০০-৩০০ কিলোমিটার ট্যারিফ পাইপলাইন নির্মাণের প্রয়োজন হবে। পেট্রোবাংলার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টে (পিএসসি) এ বিষয়ে কোনো তথ্য ছিল না।
আবার অনেক কোম্পানি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করছেন। তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিদেশি বড় বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। এসব কারণেও কোম্পানিগুলো দরপত্র জমা না দিয়ে থাকতে পারে।
পেট্রোবাংলা সংশ্লিষ্টরা বলছেন, দুটি কোম্পানি চিঠির জবাব দিয়েছে। অন্য কেউ এখনো দেয়নি। সবগুলো কোম্পানির চিঠির জবাব পেলে বিস্তারিত বলা যাবে, কেন তারা দরপত্রে অংশগ্রহণ করেনি। তাদের অভিযোগগুলো শুনে সরকার চাইলে এটার সুযোগ-সুবিধা বৃদ্ধি করে দরপত্র আকর্ষণীয় করে তুলতে পারবে।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, দরপত্র ডাকার সময় তেলের দাম ছিল ৯০ ডলারের বেশি। এ কারণেও কোম্পানিগুলো আগ্রহ প্রকাশ করেনি। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছেন অনেকে। তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিদেশি বড় বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। এসব কারণেও কোম্পানিগুলো দরপত্র জমা না দিয়ে থাকতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












