জ্বালানি সরবরাহ:
দরপত্রের সময় ৪২ থেকে কমে হলো ১০ দিন
, ২২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের জ্বালানি সরবরাহ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি নিয়ে আসা হয়।
বৈকঠ শেষে অর্থ মন্ত্রাণলয় থেকে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন প্রদানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বশীল এক কার্মকর্তা জানান, দীর্ঘ সময়সীমার কারণে অনেক ক্ষেত্রে দ্রুত জ্বালানি সংগ্রহে জটিলতা তৈরি হয়। বৈশি^ক জ্বালানি বাজারের অস্থিরতা এবং চাহিদার ওঠানামার প্রেক্ষাপটে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সরবরাহ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে দরপত্র প্রক্রিয়া সংক্ষিপ্ত করার প্রস্তাব আনা হয়।
তিনি জানান, সময়সীমা কমিয়ে আনা হলে জ্বালানি আমদানির ক্ষেত্রে দ্রুততা বাড়বে, সরবরাহ ব্যবস্থায় গতিশীলতা আসবে এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করা সহজ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্রুত পাকা ধান কাটার অনুরোধ পাউবোর
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জামাত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
টেকনাফে পাহাড় থেকে ৩ লাশ উদ্ধার, অপহরণ চক্রের সদস্য বলে ধারণা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন জেলায় নতুন এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তার পদায়ন
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার সুযোগ নেই -অর্থমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার -বাণিজ্যমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে -উপদেষ্টা জাহেদ
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু করতে চাই -পাট প্রতিমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরের ধান যেন কোনোভাবেই নষ্ট না হয় -কৃষিমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে -শিক্ষামন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলু চাষিদের ভাগ্য যেন উত্থান-পতনের গল্প
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি ৯ মাসেই
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)