দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণার আহ্বান আন্তর্জাতিক আদালতে
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ফিলিস্তিনের ভূখ-ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছে তুরস্ক ও আরব রাষ্ট্রগুলো।
গত সোমবার আন্তর্জাতিক আদালতের কাছে এই আহ্বান জানানো হয়। একইসঙ্গে এই দখলদারিত্বকে শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা বলেও আখ্যায়িত করেছে তুরস্ক।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি দখলদারিত্বের আইনি বৈধতা সম্পর্কে ২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অনুরোধের পরে ৫০ টিরও বেশি দেশের যুক্তি-তর্ক শুনেছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। সোমবার ছিল হেগের এ আদালতে ফিলিস্তিনে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের কয়েক দশকের দখলদারিত্ব নিয়ে শুনানির ষষ্ঠ ও শেষ দিন।
শুনানির শেষ দিনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী আহমেত ইলদিজ বিচারকদের বলেন, দখলদার সন্ত্রাসী ইসরায়েলি দখলদারিত্ব এই অঞ্চলে সংঘাতের মূল কারণ।
তিনি বলেন, ৭ অক্টোবরের পর উদ্ভূত পরিস্থিতি আবারও প্রমাণ করে, দখলদার সন্ত্রাসী ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের মূল সমস্যাকে সমাধান না করে, এই অঞ্চলে শান্তি বিরাজ করতে পারে না। তিনি ফিলিস্তিনি ভূখ- দখল করে রাখাকে ‘শান্তির পথে প্রকৃত বাধা’ বলে বর্ণনা করেন।
একইসঙ্গে এটিকে অবৈধ ঘোষণা করার জন্য আন্তর্জাতিক আদালতের বিচারকদের প্রতি আহ্বানও জানান তুরস্কের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল অবশ্য এই শুনানিতে অংশ নেয়নি। দেশটির দাবি, আদালতের সম্পৃক্ততা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি অর্জনের চেষ্টার জন্য ক্ষতিকারক হতে পারে। এছাড়া আদালতের কাছে উত্থাপিত প্রশ্নগুলোকে ‘পক্ষপাতমূলক’ বলেও অভিহিত করেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল।
আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গীত ফিলিস্তিনি ভূখ-ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের এই দখলদারিত্বকে ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের অবমাননা’ হিসেবে বর্ণনা করেছেন।
গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুনানির সময় আন্তর্জাতিক আদালতে বক্তব্য রাখা বেশিরভাগ দেশই বিচারকদের কাছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের এই দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করতে আহ্বান জানায়। তবে সোমবার ছোট দ্বীপ রাষ্ট্র ফিজিসহ মুষ্টিমেয় কয়েকটি দেশ যুক্তি দিয়ে বলেছে, আইসিজের উচিত কোনও পরামর্শমূলক মতামত না দেওয়া।
এছাড়া যুক্তরাষ্ট্র গত সপ্তাহে আদালতকে দখলদারিত্বের বিষয়ে কোনও পরামর্শমূলক মতামত সীমিত রাখার এবং ফিলিস্তিনি ভূখ- থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনীকে নিঃশর্ত প্রত্যাহারের আদেশ না দেওয়ার আহ্বান জানায়। সূত্র: রয়টার্স
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












