থানকুনি পাতা খেলে কী হয়?
, ২১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ রবি’ ১৩৯১ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
স্মৃতিশক্তি বাড়ায়: স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কার্যকরী থানকুনি পাতা। শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের জোগান এই শাক। সেইসঙ্গে পেন্টাসাইক্লিক ট্রিটারপেন্স নামের একটি উপাদানের ঘাটতি কমাতেও কাজ করে। যে কারণে আমাদের মস্তিষ্কের কোষগুলো আরও ভালোভাবে কাজ করতে পারে। ফলে স্মৃতিশক্তি উন্নত হয়। এটি বয়স্কদের জন্যও সমানভাবে কার্যকরী। বেশি বয়সে অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগ থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করুন।
মানসিক অবসাদ কমায়: মানসিক অবাসদ কমাতে খাবারের দিকে খেয়াল রাখা বিশেষ জরুরি। আমাদের দৈনন্দিন নানা কাজ ও চাপের কারণে তৈরি হয় মানসিক অবসাদ। এই অবসাদ একটা সময় পুরো জীবনযাপনে প্রভাব ফেলতে শুরু করে। তাই শুরুতেই এটি থামিয়ে দিতে হবে। থানকুনি পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। ফলে কমে মানসিক অবসাদ।
ত্বক ভালো রাখতে কাজ করে: আমাদের ত্বক ভালো রাখার জন্য যেসব খাবার কাজ করে তার মধ্যে একটি হলো থানকুনি পাতা। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকে নানাভাবে প্রভাব পড়ে। তাই এ ধরনের সমস্যা থেকে বাঁচতে নিয়মিত থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করুন। এছাড়া এই পাতা ত্বকের জটিল রোগ সারাতে বেশ কার্যকরী। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে।
দুশ্চিন্তা দূর করে: দুশ্চিন্তা দূর করতে কাজ করে থানকুনি পাতা। অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকেন। নিয়মিত থানকুনি পাতা নিয়মিত খেলে সেই দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। এই পাতা খেলে তা স্নায়ুর ওপর কাজ করে অ্যাংজাইটির সমস্যাকে প্রশমিত করে। ফলে দুশ্চিন্তা দূর হয়।
অনিদ্রা দূর করে: অনিদ্রার সমস্যায় ভুগলে তাদের জন্য থানকুনি পাতা বিশেষ উপকারী হতে পারে। এই পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান যা মানসিক চাপ কমাতে দারুণভাবে কাজ করে। সেইসঙ্গে স্নায়ুতন্ত্রকে শান্ত করে অনিদ্রার সমস্যা দূর করে এটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)