রপ্তানি প্রণোদনা আবার কমলো:
থমকে যাবে শিল্প, কমবে বিনিয়োগ-কর্মসংস্থান
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯২ শামসী সন , ০৩ জুলাই, ২০২৪ খ্রি:, ১৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সব ধরনের রপ্তানিতে দ্বিতীয়বারের মতো নগদ সহায়তা কমিয়েছে সরকার। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের অজুহাতে এখনই প্রণোদনা কমানোর এ সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই, এমনটা বলছেন রপ্তানিকারকরা।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের অর্থনীতির স্বার্থে সরকারের বাণিজ্যিক সিদ্ধান্ত কার্যকর করা হবে। অর্থনীতিবিদরা বলছেন, এলডিসি থেকে উত্তরণ পরবর্তী প্রক্রিয়ায় সরকার যেমন প্রণোদনা দিতে পারবে না, তেমনি রপ্তানিকারকদের সমস্যাও দেখতে হবে। তারা টাকার বিনিময়ে গ্যাস-বিদ্যুৎ পাচ্ছেন না বলেই ক্ষতিপূরণ হিসেবে নগদ সহায়তার প্রয়োজন পড়ে। প্রয়োজনে লজিস্টিক সাপোর্ট, বাণিজ্য সুবিধা ও বন্দর ব্যবস্থা উন্নত করতে হবে। কারণ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে রপ্তানি খাতের একটি সুবিধা কমানো হলে বিকল্প সুবিধার ব্যবস্থা না হলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছর অর্থাৎ ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ৪৩ খাতের পণ্যে রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তা ঘোষণা করে। কিন্তু এবারের প্রজ্ঞাপন অনুযায়ী নগদ সহায়তা আগের চেয়ে অনেক কম পাবেন রপ্তানিকারকরা। এর আগে গত ফেব্রুয়ারিতেও পণ্যগুলোতে নগদ সহায়তা কমানো হয়েছিল।
এ বিষয়ে বাংলাদেশ তৈরি পোশাকপ্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নান কচি বলেন, ‘রপ্তানিতে নগদ সহায়তা কমার ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে পোশাক শিল্প। ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাওয়ায় রপ্তানির ৮৪ ভাগ নেতৃত্ব দেওয়া পোশাক শিল্পের টিকে থাকা কঠিন হচ্ছে। কিন্তু কোনো রপ্তানিকারকের সঙ্গে আলোচনা না করেই প্রণোদনা কমানোর প্রজ্ঞাপন হলো।
এখন থেকে বৈচিত্র্যপূর্ণ পাটপণ্যে নগদ সহায়তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। চামড়াজাত পণ্য রপ্তানিতে নগদ সহায়তা ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। গত ফেব্রুয়ারির আগে যা ছিল ১৫ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)