ত্বকের লাবণ্য ধরে রাখে যে ৯ অভ্যাস
আর্দ্রতা বজায় রাখা: দিন শুরু করুন এক গ্লাস পানি পানের মধ্য দিয়ে। এতে শরীর ও ত্বক ভালো থাকবে। ত্বক ভালো রাখতে শরীরে যথাযথ আর্দ্রতা বজায় রাখা জরুরি।
ত্বক পরিষ্কার করা: ত্বক পরিষ্কার করতে ভালো মানের ক্লিনজিং ব্যবহার করুন। রাতে মুখ পরিষ্কার করে ঘুমাতে যান।
টোনার: ত্বকে পিএইচের ভারসাম্য বজায় রাখতে টোনার ব্যবহার জরুরি। টোনার ত্বকের সজীবতা বজায় রাখতে ভূমিকা রাখে।
সেরাম: অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি সমৃদ্ধ সেরাম ব্যবহার করুন। এতে ত্বক উজ্জ্বল থাকবে। সেই সঙ্গে ত্বকের বার্ধক্য রোধ হবে।
আই ক্রিম: রাতে শোওয়ার আগে চোখে আই ক্রিম ব্যবহার করুন। এতে ডার্ক সার্কেলের সমস্যা দূর হবে।
ময়েশ্চারাইজার: ময়েশ্চারাইজার ত্বকের উপযোগী কিনা সেটা আগে জানা দরকার। ময়েশ্চারাইজার মাখার পরে ত্বকে টান না ধরলে বা ত্বক তেলতেলে না লাগলে বুঝতে হবে ময়েশ্চারাইজার ঠিক আছে। ময়েশ্চারাইজারে এসপিএফ থাকলে তা আপনাকে রোদ থেকেও সুরক্ষা দেবে।
সানস্ক্রিন: নিয়মিত সানস্ক্রিন ব্যবহারে ত্বকের বার্ধক্য রোধ হয়।
স্বাস্থ্যকর সকালের নাশতা : সকালের নাশতায় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলমূল, শাকসবজি ও হোল গ্রেইন রাখুন। এতে ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে।
ব্যায়াম: সকালের ব্যায়াম রক্ত সরবরাহ ঠিক রাখে। এতে শরীরের সব জায়গায় ঠিক মতো অক্সিজেন পৌঁছে যায়। ফলে ত্বকের চামড়া টানটান থাকে।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।