তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, জ্বালানি সরবরাহ বৃদ্ধির তাগিদ
, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশের তৈরি পোশাক খাতের প্রধান দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানিতে বড় ধরনের ধস নেমেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে এই দুই বাজারে উল্লেখযোগ্য হারে কমে গেছে রপ্তানি। এর প্রভাব পড়েছে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি ও অর্থনীতিতে।
বৈশি^ক অর্থনৈতিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনশীল চাহিদা রপ্তানি কমার প্রধান কারণ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে টিকে থাকতে উৎপাদিত পণ্যে বৈচিত্র্য আনা, কৌশল বদল, সক্ষমতা বৃদ্ধি ও নতুন বাজার খোঁজার চিন্তা করছেন উদ্যোক্তারা।
দেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। সংশ্লিষ্টরা বলছে, ইউরোপে ভোক্তা ব্যয় কমে যাওয়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এর প্রধান কারণ। দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রেও একই প্রবণতা দেখা গেছে।
শুধু বড় বাজার নয়, অপ্রচলিত বা নতুন বাজারগুলোতেও পোশাক রপ্তানি কমেছে ৮.০৫ শতাংশ। এতে বোঝা যায়, বৈশি^ক চাহিদার পরিবর্তন সামগ্রিকভাবে বাংলাদেশের রপ্তানিকে প্রভাবিত করছে।
সংশ্লিষ্টরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সময় থেকে শুরু হওয়া শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ক্রয়াদেশ কমেছে। একই সঙ্গে ইউরোপেও এর প্রভাব পড়েছে।
আরেকটি বড় কারণ হিসেবে চীনের আগ্রাসী মূল্য প্রতিযোগিতার কথা বলছেন উদ্যোক্তারা। যুক্তরাষ্ট্রের উচ্চশুল্ক এড়াতে চীন ইউরোপের বাজারে কম দামে পণ্য সরবরাহ করছে। ফলে বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জ্বালানি সংকটও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ডিজেলের ঘাটতির কারণে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
শিল্পে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেয়ার ওপর জোর দেন তিনি।
তরুণ উদ্যোক্তা মহিউদ্দিন রুবেল এই পরিস্থিতিকে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তার মতে, বৈশি^ক ক্রেতারা এখন তাদের সোর্সিং কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে। এখন শুধু কম দামে পণ্য দিলেই হবে না বরং গুণগত মান বজায় রাখা এবং টেকসই উৎপাদনের দিকে বিশেষ নজর দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)