তেল কোম্পানির রমরমা ব্যবসা, চাপে গ্যাস-বিদ্যুৎ প্রতিষ্ঠান
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর ব্যবসায় দেখা যাচ্ছে মিশ্র চিত্র। জ্বালানি তেল বিপণনকারী বেশিরভাগ কোম্পানি ভালো ব্যবসা করছে। মুনাফাও করছে মোটা অঙ্কের। তবে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ খাতের কয়েকটি প্রতিষ্ঠান আছে লোকসানের চাপে।
লোকসানে থাকা এসব প্রতিষ্ঠানে দেখা দিয়েছে নগদ অর্থের সংকট। এমনকি সম্পদের পরিমাণও কমে গেছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।
এ খাতের তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে ২২টির আর্থিক হিসাব গণনা হয় জুলাই-জুন। এর মধ্যে একটি কোম্পানি ২০২৬ সালের জুন শেষে লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি প্রতিষ্ঠানগুলো তৃতীয় প্রান্তিক অর্থাৎ, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসের হিসাব প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নয় মাসের ব্যবসায় পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারপ্রতি মুনাফা ছাড়িয়েছে ৪০ টাকা। যমুনা অয়েল, ইস্টার্ন লুব্রিকেন্টস, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারিও ভালো মুনাফা করেছে। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার এবং গ্যাস বিতরণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস আছে লোকসানের মধ্যে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন আর্থিক প্রতিবেদন প্রকাশ করে না। বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি লোকসানে। এর বাইরে আরও ছয়টি কোম্পানির মুনাফা কমেছে। বিপরীতে মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ১০টি প্রতিষ্ঠানের। প্রবৃদ্ধি হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে চারটির ক্যাশ ফ্লো রয়েছে ঋণাত্মক অবস্থায়।
প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর ব্যবসায়িক অবকাঠামো গড়ে তুলতে বিপুল বিনিয়োগ করতে হয়। সারা দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সঞ্চালন লাইন, কেবল ও অন্য অবকাঠামো নির্মাণে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। কিন্তু এই বিনিয়োগের বিপরীতে যে পরিমাণ আয় বা মুনাফা আসে, তা অনেক সময় প্রত্যাশিত মাত্রায় পৌঁছায় না। ফলে কোম্পানিগুলোর ওপর ব্যয়ের চাপ থাকে।’
এ ছাড়া বিদ্যুৎ খাতের কিছু কোম্পানি অতীতে বিদেশি মুদ্রায় ঋণ নিয়েছে। তখন ডলারের বিনিময় হার তুলনামূলক কম থাকলেও বর্তমানে তা বেড়েছে। ফলে ডলারে নেওয়া ঋণের মূল টাকা ও সুদ পরিশোধে টাকার অঙ্কে ব্যয় অনেক বেড়ে গেছে। এ কারণে কোম্পানিগুলোর আর্থিক অবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মনে করেন মনিরুজ্জামান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












