তেঁতুলিয়ায় একই বাগানে হচ্ছে চা ও মাল্টা!
, ১৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ আশির, ১৩৯২ শামসী সন , ১৫ মার্চ, ২০২৫ খ্রি:, ২৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় সমতলে চাষ হচ্ছে চা। চা পাতার দাম না থাকায় গত কয়েক বছর থেকে তেমন লাভবান হচ্ছেন না চাষিরা। কাচা চা পাতার ভালো দাম না পেয়ে অনেকে চায়ের বাগান তুলে ফেললেও উপজেলার বাংলাবান্ধায় জাফর ইকবাল চায়ের সঙ্গে সাথী ফসল হিসেবে ১ একর ৫০ শতক জমিতে চাষ করেছেন মাল্টা। যেখানে চা বাগান থেকে বছরে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা লাভ হলেও সেখানে সাথী ফসল থেকে বছরে ৩ লক্ষ টাকার অধিক লাভবান হয়েছেন তিনি। তার মতো উপজেলার অনেকেই বানিজ্যিকভাবে চা বাগানে মাল্টার চাষ শুরু করেছে ইতিমধ্যে।
এই উপজেলায় গত ২০১৯ সাল থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের বারি মাল্টা-১ চাষে উদ্বুদ্ধ করতে শুরু করে। এ সময় আগ্রহী চাষিদের বিনামূল্যে মাল্টা চারাও প্রদান করা হয়।সেই চারা দিয়েই ভাগ্য খুলেছে জাফর ইকবালের। বছরে কাচা চা পাতা বিক্রি করে যে মুল্য তিনি পেয়েছে তার চেয়ে ৩ গুন বেশি মূল্য পেয়েছেন। রসে ভরা এই সবুজ মাল্টা অত্যন্ত মিষ্টি সুস্বাদু ও সুঘ্রাণযুক্ত। বড় আকারের হলুদ মাল্টা চাষ কৃষি অর্থনীতিতে বিরাট অবদানের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ঘুরতে আসা পর্যটকরা মাল্টা বাগান দেখতে আসছেন।
মাল্টা চাষি জাফর ইকবাল বলেন, একই জমিতে চায়ের বাগানে সাথী ফসল হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের পরামর্শে বারি মাল্টা-১ জাতের ৪শ ৫০টি চারা ১ একর ৫০ শতক জমিতে রোপণ করি। রোপণের ১ বছর পর মাল্টার ফলন পেতে শুরু করি। গত মৌসুমে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার মাল্টা বিক্রি করেছি। এ বছর যে পরিমাণ ফল এসেছে কনো প্রাকৃতিক দূর্যোগ না হলে প্রায় ৬ লাখ টাকাও অধিক ফল বিক্রির প্রত্যাশা করছি।
একাধিক মাল্টা চাষি জানান, একবার মাল্টা গাছের চারা রোপণ করলে এই গাছ বড় হয়ে সারা বছর ফল দেয়। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফলনও বাড়তে থাকে। জুন ও ফেব্রুয়ারি মাসে বেশি ফল হয় গাছে। ফল গাঢ় সবুজ হয়। বড় আকারের মাল্টা হলদেভাব হলে বুঝা যায় ফলটি পরিপক্ক হয়েছে। বেশি পরিমাণে উৎপাদন পেতে হলে বাগানের চারিদিকে শক্ত ও মজবুত বেষ্টনী দিতে হবে, পরিচর্চা রাখতে হবে সার্বক্ষণিক।
তিরনই হাট ইউনিয়নের কৃষক আতাউর রহমান বলেন, ২৫ শতক জমিতে চা বাগান করি। পরে চা বাগানেই মাল্টা চাষ করেছি। গাছগুলোতে ফল ধরেছে।তবে চা বাগানের থেকে মাল্টা চাষ করে ৩-৪ গুণ লাভবান হয়েছি।
বাংলাবান্ধা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান বলেন, মাল্টা চাষ করার জন্য একটা সময় মানুষকে অনেক উদ্বুদ্ধ করা হয়েছে তারপরেও মানুষজন শুনতো না। এখন মাল্টা চাষ করার জন্য ব্যাপক আগ্রহ কৃষকদের। চা বাগানের চা পাতার দাম কম থাকার পরে আমি উদ্বুদ্ধ করি মাল্টা চাষ করতে। এটা চাষ করে অনেক কৃষক সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তামানা ফেরদৌস বলেন, তেঁতুলিয়া উপজেলায় মাল্টা একটি সম্ভাবনাময় ফল। ২৪ হেক্টর জমিতে ইতিমধ্যে মাল্টা চাষ হয়েছে। এখানকার চাষিরা চায়ের সাথে সাথী ফসল হিসেবে মাল্টা আবার মাল্টার সাথেও সাথী ফসল হিসেবে
বিভিন্ন ফসল চাষ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












