তুমব্রুর অনিবন্ধিত রোহিঙ্গাদের নেয়া হবে ‘ট্রানজিট ক্যাম্পে’
, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামে অবস্থান নেওয়া শূন্যরেখার রোহিঙ্গারা নিবন্ধিত কি না, তা যাচাই করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, গত ২৫ জানুয়ারি ঢাকায় রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
“ইতোমধ্যেই নিবন্ধিত রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে স্থানান্তরিত করা হবে। অনিবন্ধিত রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়ের জন্য কক্সবাজারের ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা যেতে পারে।”
যদি কোনো ব্যক্তির অপরাধমূলক রেকর্ড থাকে, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুখপাত্র সেহেলী।
তিনি বলেন, কমিটি রোহিঙ্গাদের স্থানান্তর এবং মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক দাতাসংস্থার সহায়তা কামনা করেছে।
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১২ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় শরণার্থী শিবিরে রয়েছে। তাদের নিবন্ধনও করা হয়।
শরণার্থী শিবিরের নিবন্ধিত রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে।
তবে মিয়ানমার থেকে পালিয়ে তুমব্রুর শূন্যরেখায় আশ্রয় নেওয়া ৩ হাজারের মতো রোহিঙ্গাকে সম্প্রতি বাংলাদেশের ভেতরে আনলে দেখা যায়, তাদের ২ হাজারই নিবন্ধিত। অর্থাৎ তারা আগেই এসে কক্সবাজারে ছিলেন, পরে কোনো ফাঁকে পালিয়ে যান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রপাতের শঙ্কা : বৃষ্টির আভাস অনেক জায়গায়
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম আসার যৌক্তিকতা নেই’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মাতুয়াইল ল্যান্ডফিল পরিণত হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)