তীব্র তাপদাহে দাবানলে জ্বলছে ভূমধ্যসাগরীয় অঞ্চল
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ রবি’, ১৩৯৩ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের মধ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের একাধিক দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশে জরুরি সতর্কতা জারি ও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।
গ্রিস, ফ্রান্স, স্পেন ও ইতালিতে ভয়াবহ দাবানলের খবর পাওয়া গেছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছে, আগামী দিনে গরম আরও বাড়বে, যার ফলে আরও বিপর্যয় দেখা দিতে পারে।
স্পেন থেকে ইতালি পর্যন্ত দেশগুলোর প্রশাসন নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে। বিভিন্ন পর্যটন এলাকায় চিকিৎসা সহায়তা ও জরুরি পরিষেবার দল মোতায়েন করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, পানিবায়ু পরিবর্তনের প্রভাবে এই ধরনের তীব্র তাপদাহ এখন ঘন ঘন ও তীব্রভাবে দেখা দিচ্ছে।
গ্রিস, ফ্রান্স ও স্পেনে জরুরি অবস্থা:
গ্রিসের দক্ষিণ ইভিয়া অঞ্চলে গত জুমুয়াবার রাত থেকে দাবানল শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ১৬০ জনের বেশি দমকলকর্মী, ৪৬টি অগ্নিনির্বাপক যান ও পাঁচটি বিমান মোতায়েন করা হয়েছে। বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুনের কারণে দুটি গ্রাম খালি করে দেওয়া হয়েছে। রাজধানী এথেন্সের কাছাকাছিও দাবানলের খবর পাওয়া গেছে।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের করবিয়ের অঞ্চলে দাবানল দেখা গেছে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। একটি ক্যাম্পসাইট ও একটি ঐতিহাসিক অ্যাবি খালি করে দেওয়া হয়েছে।
দেশটির আবহাওয়া সংস্থা মেটিও ফ্রান্স জানিয়েছে, সোমবার ১০১টি বিভাগের মধ্যে ৮৪টিকে ‘কমলা সতর্কতা’তে (অরেঞ্জ অ্যালার্ট) রাখা হয়েছে।
স্পেনের একাধিক অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস (১১১ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা এইএমইটি।
ইতালি ও পর্তুগালেও বিপদজনক অবস্থা:
ইতালির রোম, মিলান ও নেপলসসহ ২১টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। জরুরি বিভাগগুলোতে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ইতালিয়ান সোসাইটি অব এমার্জেন্সি মেডিসিনের মারিও।
পর্তুগালের রাজধানী লিসবনে মঙ্গলবার রাত পর্যন্ত ‘রেড ওয়ার্নিং’ জারি করা হয়েছে। দেশটির দুই-তৃতীয়াংশ অংশেই দাবানল ও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। সিসিলি দ্বীপে শুধু শনিবারেই ১৫টি দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












