তীব্র খাদ্য সংকট ও নিরাপত্তাহীনতায় গাজার রাফাবাসী -জাতিসংঘ
তীব্র খাদ্য সংকট এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন ফিলিস্তিনের গাজার দক্ষিণের শহর রাফার বাসিন্দারা। জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) বলছে, ইসরায়েলি অবরোধে তীব্র খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে ওই অঞ্চলের লাখ লাখ মানুষ।
স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।
রাফায় খাদ্য সরবরাহের আহ্বান জানিয়ে ওসিএইচএ বলেছে, রাফায় অবিলম্বে ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া উচিত। এখানের মানুষের খাদ্যের প্রয়োজন। কারণ রাফাবাসী প্রতিনিয়ত আতঙ্ক এবং তীব্র ক্ষুধার সঙ্গে লড়াই করছে। তাদের শারীরিক এবং মানসিক অবস্থার চরম অবনতি হয়েছে বলেও সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এক্ষেত্রে মিশর সীমান্ত রাফায় জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
যেহেতু পুরো গাজায় খাদ্য সরবরাহের প্রধান রুট হচ্ছে রাফা তাই সেখানে অবরোধ মানে পুরো গাজা অঞ্চলে খাবারের সংকট তৈরি হওয়া। এক্ষেত্রে খাদ্য সরাবরাহ ট্রাকগুলোকে অবাধে চলাচলের সুযোগ দেয়া উচিত বলে মনে করে জাতিসংঘের ওই মানবাধিকার সংস্থা।
রাফায় এমন তীব্র সংকটের মধ্যেও আশদোদ বন্দরে আটার একটি বড় চালান আটকে দিয়েছে তেল আবিব। এতে খাদ্য সংকট আরও তীব্র হচ্ছে।
অন্যদিকে গাজার বড় চিকিৎসাকেন্দ্র নাসের হাসপাতালে অবরোধের ফলে বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে নিবিড় পরিচর্যা কেন্দ্রের বেশ কয়েকজন রোগী শহীদ হয়েছে বলে জানা গেছে। এছাড়া সেখানে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।