তিন পার্বত্য জেলায় ব্যাপক জনপ্রিয় ড্রাগন ফল চাষ
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পার্বত্য তিন জেলা- বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে এখন শতাধিক কৃষক ও উদ্যোক্তা ড্রাগন চাষের দিকে ঝুঁকছেন। কম খরচে বেশি লাভ হওয়ায় নতুন প্রজন্মের কৃষকদের কাছেও এই ফল চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
কৃষি কর্মকর্তা ও কৃষকেরা বলছেন, ড্রাগনগাছ একবার রোপণ করলে ১০ থেকে ১৫ বছর বা তারও বেশি সময় ধরে ফল দেয়। প্রতিবছর এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময়জুড়ে ফল আসে। গাছে রোগবালাই তুলনামূলক কম হয়, ফলও নষ্ট হয় কম। এসব সুবিধার কারণেই ড্রাগন চাষ দ্রুত বাড়ছে। তিন পার্বত্য জেলা মিলিয়ে সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৩৪ কোটি টাকার ড্রাগন ফল বিক্রি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বান্দরবানে ২০১৮-১৯ অর্থবছরে ড্রাগনের চাষ হয়েছিল মাত্র ৮ হেক্টর জমিতে। তখন উৎপাদন ছিল মাত্র ১২ টন। এরপর প্রতিবছরই ফলন বাড়তে থাকে। ২০১৯-২০ অর্থবছরে ১৫ হেক্টর জমিতে উৎপাদন হয় ৭০ টন, ২০২০-২১ অর্থবছরে ৩০ হেক্টরে ১৪৩ টন, ২০২১-২২ অর্থবছরে ৩২ হেক্টরে ১৪৯ টন, ২০২২-২৩ অর্থবছরে ৫৮ হেক্টরে ৩৭৯ টন, ২০২৩-২৪ অর্থবছরে ৭৪ হেক্টরে ৬২৩ টন এবং সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ৯২ হেক্টর জমিতে উৎপাদন দাঁড়ায় ৮৪৭ টনে। অর্থাৎ সাত বছরের ব্যবধানে জমি বেড়েছে সাড়ে ১১ গুণ, উৎপাদন বেড়েছে প্রায় ৭০ গুণ।
রাঙামাটিতেও ড্রাগন চাষ বাড়ছে দ্রুত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, ২০১৮-১৯ অর্থবছরে রাঙামাটিতে মাত্র ৪ হেক্টর জমিতে ড্রাগনের চাষ হতো, উৎপাদন ছিল ৩৩ টন। সাত বছর পর, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে জমি বেড়ে দাঁড়িয়েছে ৫০ হেক্টরে, উৎপাদন হয়েছে ৫৪৮ টন। এতে জমি বেড়েছে সাড়ে ১২ গুণ, উৎপাদন বেড়েছে সাড়ে ১৬ গুণ।
খাগড়াছড়িতেও একই চিত্র। ২০১৮-১৯ অর্থবছরে সেখানে ৮ হেক্টর জমিতে উৎপাদন ছিল মাত্র ৬ টন। সাত বছরের ব্যবধানে জমি বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হেক্টরে, উৎপাদন হয়েছে ৩০১ টন। অর্থাৎ উৎপাদন বেড়েছে ৫০ গুণ, জমি বেড়েছে ১০ গুণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)