তাবিজ দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা গ্রেফতার
পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
গ্রেফতার মোস্তাফিজুর রহমান মাহাবুব উপজেলার মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে। পেশায় একজন পল্লী চিকিৎসক মাহাবুব বাড়ির পাশেই একটি ফার্মেসি পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয়ভাবে তিনি তাবিজ-কবজ দেওয়ার কাজও করতেন বলে অভিযোগ রয়েছে।
মির্জাগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফার্মেসিতে যাতায়াতের সূত্রে ভুক্তভোগী নারীর সঙ্গে মাহাবুবের পরিচয় হয়। পরে চিকিৎসা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ শুরু হয়। বিবাহিত ওই নারীর স্বামী ও নয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। পারিবারিক অশান্তির কারণে তিনি প্রায়ই মাহাবুবের কাছে পরামর্শ ও তাবিজ নিতে যেতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) এক আত্মীয়ের শিশুর জন্য তাবিজ নেওয়ার উদ্দেশ্যে ওই নারী মাহাবুবের ফার্মেসিতে যান। সেখানে তাকে না পেয়ে ফোন করলে মাহাবুব তাকে নিজের বাড়িতে যেতে বলেন। এর আগে ওই দিন সকালেই মাহাবুব তার স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। সন্ধ্যার দিকে নারীটি তার বাড়িতে গেলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে ঘরে অন্য কাউকে না দেখে নারীটি চলে যেতে চাইলে তাকে জোরপূর্বক আটকে টানাহেঁচড়া করা হয়। এ সময় তার পরিহিত হিজাব ও বোরখা খুলে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ তৌহিদুজ্জামান বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তৈরি পোশাক শিল্পের জড়িত সমস্যার সমাধানে সরকার আন্তরিক: স্থানীয় সরকারমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দী নিখোঁজ, থানায় মামলা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রিনিউয়েবল এনার্জি জনপ্রিয় করতে সব ট্যাক্স তুলে দেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যাত্রাবাড়ীতে প্রতিরোধ না গড়লে হয়তো হাসিনার পতন হতো না: আবদুস সালাম
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্রেফতার মোজাফফরের বিচার প্রক্রিয়া দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাইয়ের শেষ দিকে কিছু ছাত্রনেতা বিদেশি অপশক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল: নুর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই পড়ে যায়: রিজভী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজার সৈকতে টর্নেডোর তাণ্ডব, আহত ১৫
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিনাজপুরের পার্বতীপুরে বাবার হাতে ছেলে খুন
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল সম্পদ পাচার হওয়ায় অর্থনীতি চ্যালেঞ্জের মুখে: ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












