ভারতে মুসলিমবিদ্বেষ:
তাজমহলে ‘হিন্দু মন্দির’ তদন্ত চেয়ে সরকারকে হাইকোর্টের নোটিশ
, ২৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৪ শামসী সন , ১০ জুলাই, ২০২৬ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভারতের অন্যতম ঐতিহাসিক স্থাপনা তাজমহলকে ঘিরে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন নতুন বিতর্ক শুরু করেছে। তাজমহলের নিচে বা ভেতরে ‘তেজো মহালয়’ নামে একটি তথাকথিত মন্দিরের অস্তিত্ব রয়েছে -এমন কাল্পনিক দাবিতে দায়ের করা আবেদনের শুনানি গ্রহণ করেছে ভারতের হিন্দুত্ববাদী এলাহাবাদ হাইকোর্ট। তারা কেন্দ্র সরকার, ভারতের প্রতœতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ বিষয়ে তদন্ত করতে নোটিশও জারি করেছে। আদালতের উস্কানিমূলক এই পদক্ষেপের ফলে দীর্ঘদিনের বিতর্কটি আবারও জাতীয় পর্যায়ে আলোচনায় উঠে এসেছে।
যদিও এর আগে আগ্রার দেওয়ানি আদালত তাজমহল প্রাঙ্গণে বৈজ্ঞানিক, প্রত্নতাত্ত্বিক ও সরেজমিন জরিপ চালানোর আবেদন খারিজ করে দেয়। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার আবেদনও জেলা আদালত নাকচ করে। এরপরই হিন্দুত্ববাদীরা উচ্চ আদালতের শরণাপন্ন হয়।
শুনানি শেষে এলাহাবাদ হাইকোর্ট নোটিশ জারির প্রক্রিয়া ১০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কেন্দ্র সরকার, এএসআইসহ সব বিবাদীপক্ষকে পরবর্তী শুনানির আগে তাদের পাল্টা হলফনামা (কাউন্টার অ্যাফিডেভিট) জমা দিতে বলা হয়েছে। পাল্টা জবাব পাওয়ার পর আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবে।
উল্লেখ্য, তাজমহল ১৭শ শতকে মুঘল স¤্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ন্যাটোর বিরুদ্ধে ইস্তাম্বুল ও এথেন্সে হাজার হাজার মানুষের বিক্ষোভ
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে এভাবেই দখলদারদের অসংখ্য যুদ্ধযান ভাঙারি হয়ে যত্রতত্র পড়েছিলো।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টানা বৃষ্টি আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলতি অর্থবছরে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, এডিবির পূর্বাভাস
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)