তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
, ০৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৩ জুন, ২০২৬ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইতিহাস
সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, খাজায়ে খাজেগাঁ, মুজাদ্দিদে যামান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “প্রকৃত তাওয়াক্কুলকারী লোক তিনি, যিনি কারো নিকট সাহায্য চান না এবং দুঃখ, কষ্টের সময় অভিযোগ করেও বেড়ান না। তিনি আরো বলেন, তাওয়াক্কুলকারীগণের উপর মুহব্বতের তাজাল্লী বর্ষিত হওয়াকালীন এমন এক হাল যাহির হয় যখন তাকে তলোয়ার দ্বারা টুকরা টুকরা করে ফেললে কিংবা কোনো প্রকার দুঃখ কষ্ট ও যন্ত্রণা প্রদান করা হলেও তার কোনো খবর থাকে না।” (তাযকিরাতুল আউলিয়া-৪/২৩২)
কুতুবুল আলম, ফরীদু যামানিহী, শায়খুল উলামা ওয়াল মাশায়িখ, সাইয়্যিদুল মুতাওয়াক্কিলীন, সাইয়্যিদুনা হযরত আবূ ইসহাক ইবরাহীম ইবনে আহমদ খাওয়াস রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, একবার আমি শাম দেশের কোনো একস্থানে ভ্রমন করছিলাম। পথে এক জায়গায় অনেক আনার (ডালিম) ফলের গাছ দেখতে পেলাম। তবে সেই স্থানের আনার ফল টক বলে প্রসিদ্ধ ছিল। আনার ফল দেখে আমার খাওয়ার খুবই ইচ্ছা হলো, কিন্তু টক বলে তা খেলাম না। কিছুদুর অগ্রসর হয়ে এক জঙ্গলে পৌঁছলাম। একজন বৃদ্ধ খুবই বিপদগ্রস্থ। উনার দেহ কালো ও ক্ষত বিক্ষত। উনার পঁচা দেহ হতে কীট গড়িয়ে পড়ছে। উনার দেহের উপর ভোলতা ভন ভন করে উড়ছে, দংশন করছে। উনার এই অবস্থা দেখে আমার অন্তরে দয়ার উদ্রেক হলো। আমি উনাকে বললাম, আপনি চাইলে আমি মহান আল্লাহ পাক উনার পবিত্র দরবার শরীফে দোয়া করতে পারি। তিনি জাওয়াবে বললেন, আমি চাই না। আমি জিজ্ঞাসা করলাম কেন চান না? তিনি বললেন-
لان العافية اختيارى والبلاء اختياره وانا اختار اختياره على اختيارى
অর্থাৎ- সুস্থতা আমার পছন্দনীয়। আর বালা-মুছীবত (মহান আল্লাহ পাক) উনার পছন্দনীয়। আমি আমার ইখতিয়ার বা পছন্দের উপর উনার ইখতিয়ার বা পছন্দকে প্রাধান্য দিচ্ছি।”
আমি বললাম, আপনি বললে অন্তত এই বোলতাগুলোকে আপনার থেকে দূরে রাখতে পারি। তিনি বললেন, হে খাওয়াস রহমতুল্লাহি আলাইহি! আগে মিষ্টি আনার ফলের আশা আকাঙ্খা মন হতে দূর করুন। তারপর আমার সুস্থতা কামনা করবেন। আগে নিজের দিলকে সুস্থ করুন, তারপর আমার প্রতি সমবেদনা প্রকাশ করবেন।
আমি বললাম, আপনি কিভাবে জানতে পারলেন যে, আমি হযরত খাওয়াস রহমতুল্লাহি আলাইহি এবং মিষ্টি ফল খাওয়ার আকাঙ্খা পোষণ করছি।
তিনি বললেন, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনাকে চিনতে পারে তার নিকট কোন বস্তুই গোপন থাকে না। সুবহানাল্লাহ! আমি জিজ্ঞাসা করলাম এই বোলতা ও কীটগুলো আপনার দেহ মুবারককে ক্ষত বিক্ষত করছে। এমতাবস্থায় আপনার কিরূপ মনে হচ্ছে। তিনি বললেন, বোলতারা দংশ করে। আর কীটগুলো গোশত খায় বটে। কিন্তু মহান আল্লাহ পাক তিনি যখন এতে সন্তুষ্ট তখন আমিও খুবই ভালো বোধ করছি। সুবহানাল্লাহ! (তাযকিরাতুল আউলিয়া-৩/১৭৯)
সাইয়্যিদুল মুতাওয়াক্কিলীন, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত আবূ ইসহাক ইবরাহীম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন, একবার আমি এক বিস্তীর্ণ প্রান্তরের মধ্য দিয়ে কোথাও যাচ্ছিলাম। যাওয়ার সময় পথ ভুলে গেলাম। অনেক ঘোরা ঘোরি করেও পথ পেলাম না। এভাবে ঘোরাফেরা করতে করতে কয়েকদিন কেটে গেল। তবুও পথ পাওয়া গেলো না।
অবশেষে আমি একটি মোরগের আওয়াজ শুনে আনন্দের সাথে সেদিকে গেলাম। সেখানে একজন লোক দেখতে পেলাম। লোকটি আমাকে দেখে দৌঁড় দিয়ে আমার দিকে আসলো। এসে আমাকে এমন জোড়ে গলা ধাক্কা দিলো যে, আমি অস্থির হয়ে পড়লাম। আমার মনে হলো যে, আমার ঘাড় ভেঙ্গে গেছে।
সহসাই আমার মুখ থেকে বেরিয়ে এলো, বারে ইলাহী! আপনার উপর তাওয়াক্কুলকারীর এই পরিণতি! তখনই এক গায়েবী আওয়াজ শুনতে পেলাম, যে পর্যন্ত আপনি আমার উপর তাওয়াক্কুল রেখেছিলেন সে পর্যন্ত আমার প্রিয় ছিলেন। এখন আপনি মোরগের আওয়াজের উপর নির্ভর করেছেন তাই গলা ধাক্কা খেয়েছেন।”
আমি এই মনোকষ্ট নিয়েই সামনে অগ্রসর হলাম। কিছু দূর যাওয়ার পর আবার একটি গায়েবী আওয়াজ শুনতে পেলাম- “হে হযরত খাওয়াস রহমতুল্লাহি আলাইহি! দেখেন তো আপনি এই লোকটির দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন কি না? আমি তাকিয়ে দেখলাম সত্যি তাই। যে ব্যক্তি আমাকে গলা ধাক্কা দিয়েছিল তারই ছিন্ন মাথা আমার সামনে পড়ে আছে।” (তাযকিরাতুল আউলিয়া-৩/১৭৭)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












