তলাক্ব এবং তৎসংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়িল (৮)
১. বিদয়ী তলাক্ব: আর একই তুহুরে তিন তলাক্ব দেয়া অথবা একসাথে তিন তলাক্ব দেয়া অথবা যে তুহুরে অতী করা হয়েছে সেই তুহুরে এক তলাক্ব দেয়া। যে আহলিয়ার সাথে অতী করা হয়েছে সেই আহলিয়াকে স্বাভাবিক মাজুরতার সময় তলাক্ব দেয়াকে বিদয়ী বা বিদয়াতী তলাক্ব বলে।
এ সব ক্ষেত্রে তলাক্ব দিলে তলাক্ব কার্যকর হবে। তবে তলাক্বদাতা গুনাহগার হবে। স্বাভাবিক মাজুরতার সময় আহলিয়াকে এক তলাক্ব কিংবা দুই তলাক্ব দিলে রাজায়াত করা হানাফী মাযহাব মতে ওয়াজিব। আর শাফিয়ী মাযহাবে মুস্তাহাব। পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّهُ طَلَّقَ اِمْرَأَتَهُ وَهِىَ حَائِضٌ فَذَكَرَ عُمَرُ عَلَيْهِ السَّلَامُ لِرَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَغَيَّظَ فِيْهِ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ لِيُرَاجِعْهَا ثُمَّ يُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ ثُمَّ تَحِيْضَ فَتَطْهُرَ فَإِنْ بَدَا لَهُ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا طَاهِرًا قَبْلَ أَنْ يَمَسَّهَا فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ أَنْ تُطَلَّقَ لَهَا النِّسَاءُ
অর্থ: সাইয়্যিদুনা হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি একবার উনার একজন আহলিয়াকে স্বাভাবিক মাজুরতার সময় তলাক্ব দিলেন। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বিষয়টি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে পেশ করলেন। ইহা শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অপছন্দ করলেন এবং বললেন, উনি যেন উনার আহলিয়াকে রাজায়াত করে নেন। অতঃপর রেখে দেন যতদিন না তিনি পবিত্রা হন। তারপর স্বাভাবিক মাজুরতার সম্মুখীন হন। অতঃপর তা হতে পবিত্রা হন। তারপর তিনি যদি উনাকে তলাক্ব দিতে চান তাহলে তলাক্ব দিবেন পবিত্রাবস্থায় নিরিবিলি অবস্থান করার পূর্বে। ইহাই হল তলাক্বের ইদ্দত। যে ইদ্দত অনুযায়ী মহান আল্লাহ পাক তিনি তলাক্ব দেয়ার নির্দেশ মুবারক দান করেছেন। (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।