তলাক্ব এবং তৎসংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়িল (৭)
وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
অর্থ: তোমরা যখন নারীদেরকে তলাক্ব দিবে, তারপর তারা ইদ্দত পূর্ণ করবে তখন তোমরা অভিভাবকরা তাদেরকে এ কাজে বাধা দিবেনা যে, তারা তাদের প্রথম আহাল বা স্বামীদেরকে পুনরায় বিবাহ করবে যদি তারা পরস্পর ন্যায়সঙ্গতভাবে একে অন্যের প্রতি রাজি হয়ে যায়। মহান আল্লাহ পাক তিনি তাদেরকেই নছীহত মুবারক করছেন যারা মহান আল্লাহ পাক উনাকে এবং আখিরাতকে বিশ্বাস করে। আর এটাই তোমাদের পক্ষে বেশী শুদ্ধ ও পবিত্র পন্থা-পদ্ধতি। মহান আল্লাহ পাক তিনি সব জানেন। আর তোমরা কিছুই জাননা। (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ, পবিত্র আয়াত শরীফ-২৩২)
ছীফত বা গুণগত দিক থেকে তলাক্ব তিন প্রকার:
১. আহসান
২. হাসান
৩. বিদয়ী
১. আহসান তলাক্ব: এমন তলাক্বকে বলা হয়, স্বীয় আহলিয়াকে এমন তুহুরে এক রেজয়ী তলাক্ব দেয়া। যে তুহুরে আহলিয়ার সাথে অতী বা নিরিবিলি অবস্থান করা হয়নি। অতঃপর তাকে এই অবস্থার উপরই ছেড়ে দিবে এবং তার ইদ্দত শেষ হয়ে যাবে। অর্থাৎ তিন স্বাভাবিক মাজুরতা শেষ হয়ে যাবে। আর হামেলা হলে সন্তান জন্ম গ্রহণ করতে হবে। ইদ্দত অতিবাহিত হলে সে আপনা আপনি বাইন হয়ে যাবে।
২. হাসান তলাক্ব: আহলিয়াকে এমন তুহুরে তলাক্ব দেয়া যে তুহুরে তার সাথে অতী বা নিরিবিলি অবস্থান করা হয়নি। প্রথম তুহুরে এক তলাক্ব দেয়া তারপর দ্বিতীয় তুহুরে দ্বিতীয় তলাক্ব দেয়া। আর তৃতীয় তুহুরে তৃতীয় তলাক্ব দেয়া অর্থাৎ তিন তুহুরে পৃথক পৃথক তিন তলাক্ব দেয়াকে হাসান বা সুন্নী তলাক্ব বলে। ইনশাআল্লাহ চলবে।
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।