তলাক্ব এবং তৎসংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়িল (৫)
কিনায়া তলাক্ব দুই প্রকার:
১. প্রথমত তিনটি শব্দ এমন রয়েছে যেগুলো দ্বারা তলাক্বে রেজয়ী হয় এবং শুধুমাত্র একটি তলাক্ব কার্যকর হয়। শব্দ তিনটি হচ্ছে-
ক) اِعْتَدِّىْ অর্থাৎ তুমি গণনা করো।
খ) اِسْتَبْرِيْ رِحْمَكِ তোমার রেহেমকে মুক্ত করো।
গ) اَنْتِ وَاحِدَةٌ তুমি একাকী হও।
এই সকল শব্দ উচ্চারণে তলাক্বের নিয়ত বা তলাক্বের দালালত পাওয়া গেলে এক তলাক্বে রেজয়ী পতিত হবে।
২. আর কিনায়া তলাক্বের অন্যান্য শব্দ যেমন- اَنْتِ بَائِنٌ (তুমি পৃথক) اَنْتِ بَتَّةٌ (তুমি সম্পর্কহীনা) اَنْتِ حَرَامٌ (তুমি হারাম) ইত্যাদি।
এই সকল শব্দ কিংবা উহার অনুরূপ কোন শব্দ দ্বারা এক কিংবা দুই তলাক্বের নিয়ত করলে এক তলাক্বে বাইন কার্যকর হবে। আর তিন তলাক্বের নিয়ত করলে তিন তলাক্বই পতিত হবে। আর যদি তার আহলিয়াকে তিনবার اِعْتَدِّىْ বলে। (তুমি ইদ্দতে থাকো) অতঃপর দাবী করে যে, প্রথম اِعْتَدِّىْ ইদ্দত দ্বারা সে তলাক্বের নিয়ত করেছিল। আর দ্বিতীয় ও তৃতীয় اِعْتَدِّىْ দ্বারা স্বাভাবিক মাজুরতার নিয়ত করেছে। তখন তা সত্যতা স্বীকৃত হবে। আর যদি বলে শেষ দু’টি اِعْتَدِّىْ দ্বারা কোন নিয়ত করা হয়নি তাহলে তিন তলাক্ব কার্যকর হবে। (চলবে)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।