তথ্য কমিশন ২২ মাস ধরে কার্যত অচল
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
তথ্য অধিকার আইনের আওতায় মানুষের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে গঠিত তথ্য কমিশন ২২ মাস ধরে কার্যত অচল। এ কারণে তথ্য না পাওয়ার অভিযোগের শুনানি বন্ধ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কমিশনে ৭৮০টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় আছে। কমিশন অচল থাকায় এসব অভিযোগের শুনানি যেমন হচ্ছে না, তেমনি তথ্য অধিকারবিষয়ক প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কার্যক্রম, প্রকাশনাসহ অন্যান্য কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। এর আগে এত দীর্ঘ সময় তথ্য কমিশন অচল থাকার নজির নেই।
তবে নতুন সরকার কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ৯ জুলাই প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে।
তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য কমিশন গঠিত হয়। কোনো ব্যক্তি তথ্য না পেলে কমিশনে অভিযোগ করতে পারেন। অভিযোগের শুনানি শেষে কমিশন জরিমানা আরোপ, ক্ষতিপূরণ প্রদান কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে সাবেক প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। আরেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে গত বছরের জানুয়ারিতে অপসারণ করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাবেক অন্তর্বর্তী সরকার নতুন কমিশন গঠন করেনি। শেষ পর্যন্ত কমিশন গঠন না করেই গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়।
এখন বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পাঁচ মাস পর কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আপিল বিভাগের বিচারক ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন নতুন বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সদস্য আন্দালিভ রহমান ও মাসুদ সাঈদী এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। কমিটি প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।
কবে নাগাদ কমিশন গঠন হতে পারে-সম্প্রতি এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছিলেন, দ্রুত তথ্য কমিশন গঠন করা হবে।
বর্তমানে তথ্য কমিশনের নিয়মিত সচিবও নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমলাতান্ত্রিক কর্তৃত্ব টিকিয়ে রাখতেই ক্ষমতা দেয়া হয়নি বিইআরসিকে
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে কেরোসিনের দাম ভারতের চেয়ে দ্বিগুণ, পেট্রোলে ১৫ টাকা বেশি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ -ড. মঈন খান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক -শেখ হাসিনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই -তারেক রহমান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা -সড়ক পরিবহনমন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা -রিজভী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইল্যান্ডের ওপরে লাগানো সূর্যমুখী ফুলের গাছগুলো সেজে উঠেছে ফুলে ফুলে। রাজশাহীর মেহেরচন্ডী এলাকা।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)