ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে রাকিব হোসেন (২৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে জরুরি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ড থেকে হাসপাতালের ক্যাম্প পুলিশ ও আনসার সদস্যরা তাকে আটক করে।
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আটক রাকিব বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় থাকেন।
ঢাকা মেডিকেল সূত্রে জানা যায়, দুপুরে স্টেথোস্কোপ গলায় জরুরি বিভাগে রাবিকের চলাফেরা সন্দেহজনক মনে হলে সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দেয়ার কথা স্বীকার করেন তিনি। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
অভিযুক্ত রাকিবের দাবি, রোববার তিনি অসুস্থ ভাইকে ঢাকা মেডিকেলে ভর্তি করাতে এসেছিলেন। তবে অনেক চেষ্টার পরও ভাইকে ভর্তি করাতে ব্যর্থ হলে একজনের পরামর্শে নিজেকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে আনসার সদস্যরা তাকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে আটকের পর আনসার সদস্যরা ওই যুবককে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। তাকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন -কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৌদি আরবে বিমান চলাচলে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভ ঠেকাতে ফ্রান্সে যুদ্ধের মতো প্রস্তুতি, ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালিতে পরপর ১২ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












