ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ করে ঢাকায় সফরে এসেছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান পরাগ জৈন। তার এই সফরকে রহস্যজনক হিসেবে দেখছে বাংলাদেশের সাবেক গোয়েন্দা কর্মকর্তারা।
গত রোববার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরাগ জৈনের সঙ্গে রয়েছে অশ^ীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায়। ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছে বলেও জানা গেছে।
সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে পরাগ জৈন চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
সামরিক বিশেষজ্ঞ সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফরটি খুবই তৎপর্যপূর্ণ। র’এর প্রধানের সফলটি পুরোপুরি মনিটরিং করা উচিত আমাদের গোয়েন্দা সংস্থার। সে কখন কোথায় যাচ্ছে এবং কাদের সাথে বৈঠক করছে এ বিষয়ে সর্তক থাকতে হবে আমাদের গোয়েন্দাদের।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছে সে। তবে ভারতীয় প্রতিনিধি দলের সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি হোটেলে অবস্থান করবে।
পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা ‘র’) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সে স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধসের মুখে এসএসসির ফল, ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাস
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে -প্রশাসক
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইংরেজি-গণিতে ধাক্কা, মানবিকে ১০০ জনে ফেল ৫১
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলে না চুলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলা কিউআরে ১ জুলাই থেকে ১৫শ’ কোটি টাকার লেনদেন
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বাড়তি চাপ কমাতে বাড়বে ঢাকামুখী কমিউটার ট্রেন
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিমানবন্দর এলাকায় গাড়িতে মিললো পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প হেরে গেছে: মার্কিন সিনেটর
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)