ঢাকায় ফেরার স্রোত নেমেছে
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত ২২ এপ্রিল। এ উপলক্ষ্যে ছুটি শেষে অফিস-আদালত খুলেছে ২৪ এপ্রিল। শুরুর দিকে যাদের একান্ত প্রয়োজন, শুধু তারাই পরিবার ছাড়া ঢাকায় ফিরে এসেছেন। সপ্তাহ শেষে ছুটির দিনে এখনো পরিবারের অন্যান্য সদস্যরাও ঢাকায় ফিরছেন। ঢাকায় ফেরার পাশাপাশি এখনও বহু মানুষ নানা প্রয়োজনে রাজধানী ছাড়ছেন।
গতকাল জুমুয়াবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্রতিটি প্লাটফর্মে বসে ঢাকা ছাড়তে ট্রেনের জন্য অপেক্ষা করছেন মানুষ। শুধু ঈদ পরবর্তী না, আরও ভিন্ন কাজে ঢাকা ছাড়ছেন মানুষ। অন্যদিকে কোন ট্রেন গন্তব্য থেকে প্লাটফর্মে এসে থামলে মনে হয় ঢাকায় ফেরার স্রোত নেমেছে মানুষের।
গতকাল সকাল ৯টা ১৫ মিনিটে ৫ নাম্বার প্লাটফর্মে থামে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতি ট্রেন। ট্রেন থামতেই প্রতিটি বগি থেকে নামতে শুরু করে হাজারও মানুষ। যেন মানুষের ঢল নেমেছে প্লাটফর্মে।
শুধু ঢাকায় ফেরা নয়, ঢাকা ছেড়েও যাচ্ছেন অনেকে। কয়েকদিন আগেও যে যাত্রা ঈদ পরবর্তী যাত্রা ছিল, সেটি এখন আর নাই। মানুষ স্বাভাবিকভাবেই ঢাকা ছাড়ছেন নানা কাজে।
জামালপুরগামী মোস্তাফিজুর রহমান বলেন, বাবা-মা আমার সঙ্গেই ঢাকাতে থাকেন। ঈদ পরিবারের সঙ্গে ঢাকাতেই কেটেছে। পারিবারিক কাজে গ্রামের বাড়িতে যেতে হচ্ছে।
রংপুরগামী শফিকুল ইসলাম সুমন বলেন, ঈদ সময়টা ঢাকাতেই ছিলাম। অফিসের প্রয়োজনে ডিউটি করতে হয়েছে। বাড়িতে অনেকগুলো কাজ আছে। ৫ দিনের ছুটিতে রওনা হচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)