ঢাকায় আজ থেকে বর্ধিত ভাড়া কার্যকর
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ঢাকায় আজ রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহাম্মেদ খোকন।
আজ রোববার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এএসএম আহাম্মেদ খোকন বলেন, গতকালই আমরা বিআরটিএ থেকে নতুন ভাড়ার চার্ট পেয়েছি। আজ তা ঢাকার বিভিন্ন গণপরিবহনগুলোকে দেওয়া হয়েছে। নতুন চার্ট প্রতিটি গাড়িতে টাঙানো থাকবে।
তিনি বলেন, সরকারের নির্ধারিত ভাড়াই আমরা নেব। নির্ধারিত ভাড়ার বাইরে এক পয়সাও বেশি নেব না।
আমরা চাই আমাদের শ্রমিকরা যেন সাধারণ মানুষের কাছ থেকে নির্দিষ্ট ভাড়ার বাইরে একটি টাকাও বেশি না নেন।
জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানী ঢাকায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্র্নিধারণ করে সরকার প্রজ্ঞাপন জারি করলেও যাত্রীদের কাছ থেকে এখনও আগের ভাড়া নেওয়া হচ্ছে।
গণপরিবহন সংশ্লিষ্টরা বলেন, তেলের দাম বাড়ায় আমাদের বাড়তি ভাড়া নিতে হবে। চার্টে যে ভাড়া লেখা থাকবে আমরা সেটাই নেব। কোনো বাড়তি ভাড়া নেব না।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তঃজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। নতুন নির্ধারিত হার অনুযায়ী, মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া দুই টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তঃজেলা বাসে তা দুই টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ২৩ পয়সা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)