ড. ইউনূসের পক্ষে বিশ্বনেতাদের খোলা চিঠি: প্রতিবাদে ৫১০ আইনজীবীর বিবৃতি
, ২৭ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ রবি’ ১৩৯১ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ড. ইউনূসকে ‘বিচারিক হেনস্তার’ প্রতিবাদে ১৭৫ জন বিশ্বনেতা সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে যে খোলা চিঠি লিখেছেন তার প্রতিবাদ জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫১০ জন আইনজীবী।
ড. ইউনূসকে 'বিচারিক হেনস্তার' প্রতিবাদে ১৭৫ জন বিশ্বনেতা সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে যে খোলা চিঠি লিখেছেন তার প্রতিবাদ জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫১০ জন আইনজীবী।
আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বলেন, খোলা চিঠিতে ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন আদালতে চলমান মামলাগুলোর বিচার প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানানো হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বিচার বিভাগের ওপর স্পষ্ট হুমকি হিসেবে আমরা বিবেচনা করছি। বাংলাদেশের বিচার প্রক্রিয়ার উপর এ ধরনের অযাচিত হস্তক্ষেপে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
ড. ইউনূসকে দ- দেওয়া হতে পারেÍএই আশঙ্কায় গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে খোলা চিঠি লিখেছিলেন বিশ্বনেতারা। চিঠিতে স্বাক্ষরকারীদের তালিকায় শতাধিক নোবেল বিজয়ীর নাম ছিল। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও ছিলেন।
খোলা চিঠিতে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি অসম্মান করা হয়েছে মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান। যেকোনো সভ্য দেশে কেউ অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবেÍএটাই স্বতঃসিদ্ধ। ড. ইউনূসের ক্ষেত্রে তার প্রতিষ্ঠানের ভুক্তভোগী শ্রমিকরাই দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন। খোলাচিঠিতে স্বাক্ষরকারী বিদেশি নাগরিকগণ ভুক্তভোগী শ্রমিকদের স্বার্থকে পাশ কাটিয়ে অন্যায়ভাবে ড. ইউনূসের স্বার্থ রক্ষায় বিবৃতি দিয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












