ডিজিটাল পরিচয়পত্র পেলেন হকাররা, মিললো বসার নির্দিষ্ট স্থান
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৩ মে, ২০২৬ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
হকারদের ডিজিটাল পরিচয়পত্র বিতরণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই পরিচয়পত্রে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বৈধতা দেয়াসহ বসার স্থান নির্ধারণ করা রয়েছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ডিএনসিসির নগর ভবনে হকারদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন প্রশাসক শফিকুল ইসলাম খান।
এ সময় হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবিক কারণে ডিএমপির মতো হকারদের বলপ্রয়োগের মাধ্যমে উচ্ছেদ না করে বিকল্প ব্যবস্থা করে দিয়েছি। এই পরিচয়পত্রের মাধ্যমে আপনারা কোথায় বসবেন, আপনার বৈধতা সব দেয়া রয়েছে। আপনাদের এমন জায়গার বসার ব্যবস্থা করেছি যাতে যানজট না হয়।
তবে এই পরিচয়পত্র স্থায়ী বন্দোবস্ত নয় উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, এরজন্য আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন। ভবিষ্যতে হকার্স মার্কেটের ব্যবস্থা করা হবে। তবে আগের জায়গায় আর কেউ বসবেন না।
বসার স্থানে স্থায়ীভাবে চকি না রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিশেষ ডিজাইনের ট্রলিতে করে ব্যবসা করবেন। সেই ট্রলিতেও আপনাদের রেজিস্ট্রেশন কার্ড দেয়া থাকবে। ব্যবসায়িক আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এসব নির্দেশনা না মানলে ব্যবসা করতে দেয়া হবে না।
ডিজিটাল পরিচয়পত্র থাকলে আজকের পর থেকে আর কেউ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে পারবে না উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, কেউ চাইলে আমাদের জানাবেন। আপনাদের একসঙ্গে নিয়ে আমি প্রতিবাদ করব। চাঁদা নেয়া এবং দেয়া সমান অপরাধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)