‘ডার্ক সফটওয়্যার’ কমাবে ঢাকার সড়ক দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) উদ্যোগে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে সড়ক নিরাপত্তার কার্যক্রম শুরু হয়। জাইকা বিশেষজ্ঞ দলের (জেইটি) সমন্বয়ে ঢাকার সড়ক দুর্ঘটনা রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে ডিএমপির ডাটাবেজ অ্যান্ড অ্যানালাইসিস অব রোড ক্র্যাশ (উঅজঈ উগচ) ‘ডার্ক’ নামে একটি সফটওয়্যার।
সফটওয়্যারটিতে মূলত তথ্য দেবেন ট্রাফিক বিভাগের সার্জেন্টরা। তারা দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এই অ্যাপসে দুর্ঘটনার বিভিন্ন তথ্য ইনপুট দেবেন। সেসব তথ্য ডিএমপির সদর দপ্তরে জমা হবে এবং ভবিষ্যতে কীভাবে সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামানো যায় সে বিষয়ে ব্যবস্থা নেবেন ডিএমপির ঊর্ধ্বতনরা।
এ সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন ডিএমপির ৮৫০ ডিসি, এডিসি, এসি, টিআই ও সার্জেন্ট। ৫ আগস্ট সরকার পতনের পর ডিএমপিতে রদবদলের কারণে প্রশিক্ষণ নেওয়া বেশ কয়েকজন সার্জেন্ট বদলি হয়েছেন। তবে ডিএমপিতে নতুন যারা যোগদান করেছেন তাদের ডার্ক সফটওয়্যারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে শিগগির।
ঢাকা শহরে কোনো দুর্ঘটনা ঘটলে ৬৭টি ফিল্ডের একটি ফরমে দুর্ঘটনার তথ্য পূরণ করতো পুলিশ। ফরমটি পূরণের পর থানায় রেকর্ড হতো। বাস্তবতা হলো যদি কোনো দুর্ঘটনার পর কোনো এক পক্ষ থানায় মামলা বা জিডি করে তখনই শুধু ৬৭টি ফিল্ডের ফরম পূরণ করে থানায় জমা রাখা হতো। অন্যথায় দুর্ঘটনার শিকার উভয় পক্ষ যদি মীমাংসা করতো তবে ফরমটি আর পূরণ করতো না পুলিশ। সড়কে যতগুলো দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগই থানা-পুলিশের ঝামেলা এড়াতে উভয়পক্ষ মীমাংসা করে ফেলে। এতে বাস্তবতা হলো দুর্ঘটনার অনেক তথ্যই উঠে আসে না।
ডিআরএসসি অনলাইন বেসিসে একটি সফটওয়্যার তৈরি করে। যার নাম দেওয়া হয় ‘ডার্ক’ সফটওয়্যার। ওয়ার্ল্ড ব্যাংকের ‘ড্রাইভার’ সফটওয়্যারের আদলে প্রয়োজন অনুসারে ‘ডার্ক’ সফটওয়্যার তৈরি করা হয়। ডিএমপিতে ৯০০ ট্রাফিক কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ডিএমপির ৮ বিভাগের সার্জেন্টরা মাঠে কাজ শুরু করেছেন এবং তারা ডাটা ইনপুট দিচ্ছেন।
দুর্ঘটনার ফলে থানায় যে মামলাগুলো হচ্ছে সেই তথ্য এই সফটওয়্যারে ইনপুট দেওয়া হবে। একই সঙ্গে মামলা না হলেও যে কোনো দুর্ঘটনার তথ্য সফটওয়্যারটিতে ইনপুট দেবে পুলিশ। সফটওয়্যারটিতে আটটি ক্যাটাগরি রয়েছে। সফটওয়্যারের মূল উদ্দেশ্য- যে কোনো সড়ক দুর্ঘটনা ডাটাবেজের মাধ্যমে নিয়ে আসা এবং প্রকৃতপক্ষে ঢাকা শহরের সামগ্রিক দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।