শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ডলার সংকটে ৮ সমস্যায় বাংলাদেশ

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, রাত ২:১১
ডলার সংকটে ৮ সমস্যায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
কয়েক মাস ধরেই ডলার সংকট, জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রধান শিল্প ও উৎপাদন খাতে।
এদিকে ডলার সংকট সৃষ্টি হওয়ায় ব্যয় মেটাতে না পারায় ব্যাপক হারে আমদানি কমেছে। সব মিলিয়ে চলমান ডলার সংকটের কারণে বাংলাদেশের কয়েকটি খাতকে সমস্যায় ভুগতে হচ্ছে।
বিদ্যুৎ খাত: ডলার সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ না হওয়ায় গত সোমবার বন্ধ হয়ে গেছে পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এর আগে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মধ্যে ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আরেকটি ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়।
জ্বালানি খাত: তেল আমদানির বিল দিতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির দেনা ঠেকেছে ৩০ কোটি ডলারে। এলএনজি আমদানির বিল, টার্মিনাল চার্জ এবং বহুজাতিক কোম্পানির বিল দিতে না পারায় জরিমানাও গুনতে হচ্ছে। বকেয়া পরিশোধ না হলে বিদেশি কোম্পানিগুলো তেল সরবরাহ বন্ধের হুমকিও দিয়েছে।
কমেছে জরুরি পণ্য আমদানি: ডলার সংকটের কারণে বিলাস পণ্যের পাশাপাশি অনেক জরুরি পণ্যের আমদানিও কমেছে। এলসি খুলতে সমস্যা হওয়ায় এমন পরিস্থিতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জরুরি পণ্যের মধ্যে অন্যতম হলো মেডিকেল ডিভাইস ও জীবনরক্ষাকারী ওষুধ। এসব পণ্য আমদানির এলসি খোলা থেকে দীর্ঘ সময় ধরে বিরত থাকছে। শতভাগ চাহিদার বিপরীতে ৪০ থেকে ৬০ শতাংশ এলসি খোলা যাচ্ছে।
কমেছে এলসি খোলা: এপ্রিল মাসের তুলনায় মে মাসে এলসি বেশি খোলা হলেও চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট ৫৬.৩৬ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ প্রায় ২৭ শতাংশ কম।
এফ-কমার্স: ডলার সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এফ-কমার্সও। বাংলাদেশে ফেসবুকে বিজ্ঞাপনের কার্যক্রম সীমিত করার ঘোষণা দিয়েছে মেটার অথরাইজড এজেন্ট-এইচটিটিপুল। তাদের ভাষ্য, বাংলাদেশ থেকে অর্থ স্থানান্তরে সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিল্প খাত: ডলার সংকটের কারণে গত এক বছরে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি কমেছে। মোংলা কাস্টমস কর্তৃপক্ষ বলছে, এতে প্রায় ৪০০ কোটি টাকা রাজস্ব আদায় কমেছে।
সিমেন্ট: ওষুধ শিল্পের মতোই দেশের আরেকটি বড় শিল্প খাত সিমেন্ট শিল্পে প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, লোডশেডিংয়ের কারণে বেশ কিছুদিন ধরেই তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে।
প্রকৌশল শিল্প: ডলার সংকটের আঁচড় পড়েছে প্রকৌশল শিল্পেও। প্রথমে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এবং পরে ডলারের মূল্য বৃদ্ধি হওয়ায় যন্ত্রাংশ উৎপাদনকারীরা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এতে করে বিক্রি কমে গেছে ব্যবসায়ীদের।
ঈদে চামড়া নিয়ে বিপদের শঙ্কা: ডলার সংকট চামড়া ব্যবসায়ীদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। এসব চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য যেসব কাঁচামাল প্রয়োজন হয়, তা এলসি খুলে আনতে হয়। কিন্তু ডলার সংকটে এবার এখনো এলসি খুলতে না পারার কারণে আমদানি করতে পারছেন না।
মুদ্রণশিল্প: প্যাকেজিংয়ে ভারী কাগজের দরকার হয়ে থাকে। এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। ডলারের দাম বাড়ায় প্রথমত আমদানীকৃত পাল্পের জন্য বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে নতুন কাগজ আমদানিতে ঋণপত্র খুলতে নারাজ ব্যাংকগুলো।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে