ট্রান্সফরমার চুরি: বিক্ষুব্ধ কৃষকদের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ রবি’, ১৩৯৩ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পাবনা সংবাদদাতা:
পাবনার চাটমোহর উপজেলায় ট্রান্সফরমার চুরির পর পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান অফিস ঘেরাও করে বিক্ষুব্ধ কৃষকরা।
গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কার্যালয় ঘেরাও করা হয়। পরে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপে এবং দ্রুত ট্রান্সফরমার লাগিয়ে দেওয়ার আশ্বাসে বিক্ষুব্ধ কৃষকেরা শান্ত হয়।
উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল মল্লিকপাট এলাকায় কুড়িল বিলের একটি সেচ পাম্পে আসা বৈদ্যুতিক পোল থেকে তিনটি ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে চোরেরা নিচে নামায়। এর মধ্যে একটি ট্রান্সফরমারের তামার তার চুরি করে নিয়ে যায় তারা। এতে কৃষি জমিতে পানি দেওয়া বন্ধ হয়ে গেলে রাতেই বিদ্যুৎ অফিস ঘেরাও করেন বিক্ষুব্ধ কৃষকেরা।
পল্লী বিদ্যুৎ সমিতিকে দোষারোপ করে সেচ পাম্প মালিক কাজেম আলীসহ অন্য কৃষকরা বলেন, কোনো ঝড়-বৃষ্টি নেই। হঠাৎ করে কেনই বা বিদ্যুৎ গেল? আবার পোল থেকে ট্রান্সফরমার নামানোর কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ চলে আসল? এই চোর চক্রের সঙ্গে পল্লী বিদ্যুতের কোনো কর্মচারী জড়িত আছে। তাছাড়া এভাবে এবং এত অল্প সময়ের মধ্যে ট্রান্সফরমার চুরি করা সম্ভব না।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল খালেক বলেন, আমরা কীভাবে জড়িত হব? আমরা চোর খুঁজছি। মানুষের সন্দেহ থাকতেই পারে। তবে গ্রাহকদের যেন কোনো ক্ষতি না হয়, সেই বিবেচনায় নীতিমালার মধ্যে ট্রান্সফরমার লাগানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)