রাজশাহী কেন্দ্রীয় কারাগার:
ট্রাক ভরে ভাগাড়ে ফেলা হয় ভাত
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৯ জুন, ২০২৪ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে প্রতিদিন সিটি করপোরেশনের ট্রাক ভর্তি করে বিপুল পরিমাণ ভাত ও তরকারি ফেলে দেয়া হচ্ছে ভাগাড়ে। বন্দিদের জন্য রান্না করা এসব ভাত ও তরকারি সকাল হলেই উত্তর নগরীর সিটিহাট এলাকার ভাগাড়ে ফেলে দেওয়া হচ্ছে নিয়ম করে। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ভাগাড়ে ফেলতে যাওয়ার ঘটনাটি ধরা পড়েছে। এ কারাগারের খাবারের মান নিয়ে বন্দি ও স্বজনদের অভিযোগ দীর্ঘদিনের। যদিও কারা কর্তৃপক্ষের দাবি, ভাত-তরকারি নয় খাবারের উচ্ছিষ্ট ফেলা হয় ভাগাড়ে।
বন্দি ও স্বজনদের অভিযোগে জানা যায়, কারাগারে প্রতিদিন যে ভাত ও তরকারি রান্না করা হয় সেসব নিম্নমানের হওয়ায় তা কোনোভাবেই খেতে পারেন না বন্দিরা। ঠিকাদারের মাধ্যমে কাঁকর ও কালো দানাযুক্ত নিম্নমানের চাল সরবরাহ আসে এ কারাগারে। এসব ভাত বেশিরভাগ বন্দি খেতে না পেরে কারা ক্যান্টিন থেকে নিজের টাকায় খাবার কিনে খান। যাদের টাকা নেই তারাই এসব খাবার খেতে বাধ্য হন। এছাড়া বন্দিদের তিন বেলা খাবারের জন্য যে পরিমাণ সরকারি বরাদ্দ থাকে, সে অনুযায়ী তারা খাবার পান না।
কারাগার ফেরত একাধিক বন্দির সঙ্গে কথা বলে জানা গেছে, ডায়েট চার্টের বরাদ্দ তালিকা অনুযায়ী কখনো কোনো খাবার দেওয়া হয় না। যারা টাকা খরচ করে কারা হাসপাতালে জায়গা পেয়ে যান তাদের কিছু ভালো খাবার সরবরাহ করা হয়। কারাগারে চালের মান খুবই নিম্নমানের। তরকারিতে তেল-মসলা প্রায় থাকে না বললেই চলে। ডাল পানির মতো এবং ডালে বিশেষ ধরনের গন্ধ থাকে। রুটি, পাউরুটি ও কলার আকার বেশ ছোট। গুড়ও খাবার উপযুক্ত নয়। আর এ কারণেই রাত শেষে কারা কর্তৃপক্ষ উদ্বৃত্ত ভাত ও তরকারি ট্রাকে করে ভাগাড়ে ফেলে আসে।
এ প্রসঙ্গে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন, এটা নতুন কোনো ঘটনা নয়। কারাগারে তিন হাজারের বেশি বন্দি রয়েছেন। তাদের জন্য বিপুল পরিমাণ খাবার রান্না হয়। কিছু অবশিষ্ট থাকাই স্বাভাবিক। এছাড়া কারাগারের খাবারের উচ্ছিষ্ট প্রতিদিন সিটি করপোরেশন ট্রাকে নিয়ে ভাগাড়ে ফেলে দেয়। খাবারের মান খারাপের জন্য বন্দিরা খেতে না পারায় ভাত ও তরকারি ফেলে দেওয়ার অভিযোগ সঠিক নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)