-টিকিটের জন্য লম্বা লাইন, ভোগান্তিতে যাত্রীরা -পদ্মা সেতুর মাওয়া প্রান্তে তীব্র যানজট
শুরু হয়েছে ঈদযাত্রা। বৃহস্পতিবার থেকে অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে যাত্রীদের লম্বা লাইন। তবে অধিকাংশ বাসের কাউন্টারে নেই টিকিট। আবার কিছু কিছু পরিবহনের টিকিট থাকলেও সংকট রয়েছে বাসের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
গতকাল জুমুয়াবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ঘুরে এ চিত্রই দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইলগামী নিরালা সুপার পরিবহনের টিকেটের জন্য যাত্রীরা ৩-৪ ঘণ্টা ধরে অপেক্ষা করছে। টিকিট থাকলেও পর্যাপ্ত বাস না থাকায় যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে না।
যাত্রীদের অভিযোগ, বাস ঠিকই রয়েছে কিন্তু ভাড়া বাড়ানোর জন্য কাউন্টার কর্তৃপক্ষ বাসের সংকটের অজুহাত দিচ্ছে।
টাঙ্গাইলগামী যাত্রী হাবিবুর রহমান নিরালা বাসের টিকিটের জন্য তিন ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি জানান, তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু না বাস আসছে, না কাউন্টার থেকে আমাদের টিকেট দেওয়া হচ্ছে। মহাখালী থেকে টাঙ্গাইল পর্যন্ত ভাড়া ২৫০ টাকা। এখন ভাড়া বৃদ্ধি করার জন্য বাসের সংকটের অজুহাত দেখাচ্ছে বাস কর্তৃপক্ষ।
এ বিষয়ে নিরালা সুপার সার্ভিসের কাউন্টার ম্যানেজার সাজ্জাদ খান জানান, পর্যাপ্ত টিকিট রয়েছে ঠিকই কিন্তু টাঙ্গাইলে যে কয়টি বাস ছেড়ে গিয়েছে সেগুলো এখনো ফিরে আসছে না। বাস ফিরে না আসা পর্যন্ত আমরা টিকিট দিতে পারছি না।
অপরদিকে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় অতিরিক্ত গাড়ির কারণে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জুমুয়াবার ভোররাত থেকে এ যানজট ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলা পর্যন্ত।
এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা টোল দেওয়ার অপেক্ষায় থেকে চরম ভোগান্তি শিকার হতে হয়।
মাওয়া ট্রাফিক জোনের টিআই পরিদর্শক জিয়াউল হক জিয়া জানান, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে দিয়ে সকাল থেকে দক্ষিণবঙ্গমুখী গাড়র চাপ বেড়েছে।
সেই সঙ্গে পদ্মা সেতু দিয়ে চলাচলরত ট্রাকগুলোর ওজন মাপা স্কেলে সমস্যা দেখা দিলে ট্রাকের দীর্ঘ সারি পড়ে যায় মহাসড়কে। ফলে যানজট ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার পর্যন্ত।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।