জয়পুরহাটে করলা চাষে ঝুঁকছেন কৃষক
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
জয়পুরহাট সংবাদাদতা:
জয়পুরহাটে অন্য ফসলের চেয়ে করলা চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় অনেকেই এই চাষে ঝুঁকছেন। এখানকার উৎপাদিত করলার গুণগত মান ভালো হওয়ায় সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
জয়পুরহাটের ক্ষেতলাল ধান ও আলু উৎপাদনের উপজেলা হিসেবে বেশ পরিচিত। কিন্তু গত মৌসুমে আলু চাষে লোকসান গুনতে হয়েছে এখানকার চাষিদের। এর ফলেই জেলার বিভিন্ন উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে করলা চাষ। কম খরচে বেশি লাভ, রোগবালাই আর পোকামাকড়ের আক্রমণ কম। আর নিজ মেধা ও উদ্যোগে করলা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন শত শত কৃষক।
এক বিঘা জমিতে উৎপাদন খরচ হয় ৫০ থেকে ৭০ হাজার টাকা। আর ফলন ভালো হলে এক বিঘা জমিতে ৬০ মণ পর্যন্ত ফলন হয়। মৌসুমের শুরুতে দাম হওয়ায় প্রায় ২ লাখ টাকা পর্যন্ত করলা বিক্রি হয়। গুণগত মান ভালো হওয়ায় সারা বছরই চাহিদা থাকায় করলা চাষে ঝুঁকছেন কৃষকরা। বর্তমানে পাইকারি প্রতিকেজি করলা প্রকারভেদে ৫০-৭০ টাকা বিক্রি হচ্ছে। জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন এখানকার উৎপাদিত করলা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।
ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামের কৃষক আলেম, খায়রুল ইসলামরা জানান, অন্য ফসলের চেয়ে করলাতে লাভ বেশি। গত মৌসুমে আলু চাষ করে প্রচুর লোকসান হয়েছে এ জন্য করলা চাষে আমরা ঝুঁকে পড়েছি। কৃষি বিভাগের সহযোগিতা পেলে আমরা করলা চাষ করে আরও সফল হতে পারবো। এখানকার উৎপাদিত করলা ভালো জাতের হওয়ায় বিভিন্ন জায়গা থেকে পাইকার এসে সারা দেশে কিনে নিয়ে যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম জানান, জয়পুরহাটের মাটি ও আবহাওয়া ভালো হওয়ায় ক্ষেতলালের তুলশীগঙ্গা ও বড়াইল ইউনিয়নের বেশ কিছু গ্রামে এক দাগে ৫০ হেক্টর ও জেলার অন্যান্য উপজেলায় মোট ১৮০ হেক্টর জমিতে করলার চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)