জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয় -এনসিপি
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়, সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানায়।
এনসিপির সদস্যসচিব বলেছে, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে একটা কাগুজে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থীভাবে উপস্থাপিত না হয়, সে ব্যাপারে আমরা ঐকমত্য কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়েছি।
সে বলেছে, কমিশন আমাদেরকে জানিয়েছে যে, তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছেন। যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। সেই আদেশের মধ্যকার বক্তব্য কী, সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখন পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন। যেটা আমাদেরকে এখন পর্যন্ত আশাবাদী হতে দেয়নি।
সে আরও বলেছে, আমরা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে, সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন। আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপর জুলাই সনদে স্বাক্ষরের দিকে অগ্রসর হতে পারি। আমরা মনে করি, এই গোটা ঐকমত্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দৃঢ়ভাবে অংশগ্রহণ করেছে। আমরাই সংস্কারের আলোচনাকে বাংলাদেশের মেইন স্ট্রিম জায়গায় রাখার জন্য আমাদের দল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।
আখতার হোসেন বলেছে, জুলাই সনদ যেন একটা আইনি ভিত্তি পরিপূর্ণভাবে লাভ করতে পারে, সে কারণে আমরা দীর্ঘসময় ধরে আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি। যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই চেষ্টা চালিয়ে যাব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












