জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অবরোধ
, ০১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়। এতে শাহবাগ ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জুলাই যোদ্ধা নামের সংগঠনটি এই কর্মসূচি পালন করছে। তারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে।
জাতীয় ঐকমত্য কমিশন এই সনদের খসড়া তৈরির দায়িত্বে আছে এবং দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে বৃহস্পতিবারের মধ্যেই এটি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে। তবে এখনো সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ হয়নি।
আন্দোলনকারীদের প্রধান আপত্তির বিষয় হলো, খসড়ায় বলা হয়েছে- সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট দলগুলোর দাবি, জুলাই সনদ আইনগত কাঠামোর আওতায় আনতে হবে, না হলে এই সংস্কার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়বে।
তারা জোর দিয়ে বলছে- এই সনদ আইনগত রূপ না পেলে এর বাস্তবায়ন নিশ্চিত হবে না এবং এটি কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি হয়ে থেকে যাবে। তবে এই খসড়ার সঙ্গে মোটামুটি একমত প্রকাশ করেছে বিএনপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)