জুলাই অভ্যুথান নিয়ে যে বার্তা দিলেন ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ইশরাক হোসেন এক অনলাইন বার্তায় জুলাই প্রসঙ্গে বলেন: জুলাই অভ্যুথান ঘটেছিল খু*নি ফ্যাসিবাদী হাসিনাকে বর্বর অত্যাচারের মসনদ থেকে টেনে হিচড়ে নামিয়ে বাংলাদেশের প্রতিটি শহর থেকে গ্রামের ধনী গরিব দল মত নির্বিশেষে মজলুম মানুষের মুক্তির সংগ্রামের শেষ অধ্যায় হয়ে। জুলাই অভ্যুথান এর কৃতিত্বের সর্বোচ্চ দাবিদার যারা শহীদ হয়েছেন সেই সকল ছাত্র, যুবক, বৃদ্ধ, মাদ্রাসার শিক্ষার্থী, কুলি, মজদূর, অটোচালক, মহিলা, শিশু সহ সকল শ্রেণী পেশার মানুষ যারা আমাদের অধিকার ফিরিয়ে আনতে অকাতরে জীবন দিয়েছেন। এরপর যারা চোখ, মুখ, হাত, পা ও অঙ্গহানি হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা যারা বেঁচে আছি, মাঠে লড়েছি, কারাবরণ করেছি, মৃত্যুঝুকি নিয়ে লড়াই চালিয়ে গিয়েছি এটা ছিলো আমাদের দেশরক্ষার ঈমানি দায়িত্ব। এবং আমাদের পাশে থেকে জনগণকে বিজয়ী করে সর্বশেষ ইতি টেনেছে দেশপ্রেমিক সেনাবাহিনী। ফ্যাসিবাদের বিলোপ হাসিনার পতনের সাথে হয়ে গিয়েছে। পৃথিবীতে কোনো কাগজে কলমে আইন লিখে স্বৈরাচার বা ফ্যাসিবাদ এর উথান ঠেকানোর প্রতিরোধমূলক ব্যবস্থা বলে কিছু নাই। এরা যুগে যুগে এসেছে এবং পরে নিজ প্রয়োজনে ফ্যাসিবাদী বাবস্থা কায়েম করেছে। এদেরকে কিভাবে ঠেকাতে হবে তা বাংলাদেশের জনগণ ভালোভাবেই জানে। আবার যদি কোনও স্বৈরাচার, দেশবিরোধী বা গনতন্ত্রবিরোধী শক্তির উত্থানের আলামত দেখা যায়, জনগণ যার হাতে যা আছে তার সবকিছু নিয়ে যেকোনো সময় সেই অপশক্তিকে তছনছ করে দেয়ার জন্যে আমাদের নেতার নির্দেশ পালনে সর্বদা প্রস্তুত। গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কোনও ষড়যন্ত্র হলে এইবার পালানোর সুযোগ থাকবে না।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।