জিভে পানি আনা চিংড়ির কোরমা
উপকরণ: তেল ১/৪ কাপ , চিংড়ি এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, কাজুবাদাম বাটা এক টেবিল চামচ, জিরা বাটা এক চা চামচ, দুধ এক কাপ ও লবণ পরিমাণমতো
প্রণালী: প্রথমে লেবুর রস ও আদা বাটা দিয়ে চিংড়ি আধা ঘণ্টা মাখিয়ে মেরিনেট করে রাখুন। এবার প্যানে তেল গরম করে নিন। এবার গরম তেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাজুবাদাম বাটা ও জিরা বাটা মিশিয়ে নিন। মাঝারি আঁচে বাটা মসলা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে এবার দুধ ও লবণ দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করুন। এরপর মেরিনেট করা চিংড়ি মসলার মধ্যে ছেড়ে দিন। মাঝারি আঁচে ঢেকে রান্না করুন ৫-১০ মিনিট। রান্না হয়ে এলে গরম মসলার গুঁড়া, কিশমিশ ও ঘি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এ পর্যায়ে চুলার জ্বাল হালকা রাখুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন জিভে পানি আনা চিংড়ির কোরমা। এটি ভাত-পোলাও সবকিছুর সঙ্গেই মানিয়ে যায়।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।