জাহাজ ভিড়ছে বেশি, তেল আসছে কম
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
শুধু এ দুটি জাহাজ নয়, আমদানি করা জ্বালানি তেল নিয়ে মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে আসা প্রায় প্রতিটি জাহাজে ধারণক্ষমতার চেয়ে কম তেল আনা হয়েছে। ১৭ মার্চ সিঙ্গাপুর থেকে হাইসালফার ফুয়েল অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে দুটি জাহাজ। এসসি গোল্ড ওশান জাহাজে আনা হয় ২৫ হাজার ২২ টন তেল। লেডি অব দরিয়া নামের অপর জাহাজটিতে করে আনা হয় ১৩ হাজার ৩ টন তেল। অথচ চাইলে এই তেল একটি জাহাজে আনা সম্ভব ছিল। কারণ ওইদিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা দুটি জাহাজেরই ধারণক্ষমতা ছিল এর চেয়ে বেশি। এর মধ্যে বাংলাদেশের পতাকাবাহী লেডি অব দরিয়া জাহাজটিরই ধারণক্ষমতা ছিল ৪৬ হাজার ৮৪৬ টন।
একটি জাহাজে ধারণক্ষমতার কম তেল নিয়ে এলে দুই ধরনের লোকসানের মুখোমুখি হতে হয় বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। তিনি বলেন, ‘টাইম অথবা ভয়েস চার্টারে জাহাজ ভাড়া করলে একটি জাহাজে যে পরিমাণ ধারণক্ষমতা, তার চেয়ে কম পণ্য নিয়ে আসা লোকসান। কারণ চার্টারার পণ্য কম আনার জন্য কম ভাড়া নেবে না। জাহাজের পূর্ণ ধারণক্ষমতা হিসেব করেই ভাড়া নেবে। ৫০ হাজার টনের জাহাজে আপনি ১০ হাজার টন আনলেন নাকি ২০ হাজার টন আনলেন সেটি ম্যাটার করবে না।’
তিনি আরও বলেন, ‘ধারণক্ষমতার কম পণ্য আনলে সময়েরও অপচয় হয়। কারণ বেশি জাহাজ হ্যান্ডল করতে সময়ও বেশি লাগে। অথচ সরকার চাইলে এখন বড় জাহাজে করেও জ্বালানি তেল আমদানি করতে পারে। বহির্নোঙরে মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে পাইপলাইনে তেল খালাসের জন্য বিপিসি মহেশখালীতে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প বাস্তবায়ন করেছে। নির্মাণকাজ শেষে প্রকল্পটির কমিশনিং করা হয়েছে। কিন্তু এরপরও প্রকল্পটি এখনও চালু করা হচ্ছে না।’
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চ মাসে বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে ১৭টি জাহাজ। এর মধ্যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে আসে ৮টি জাহাজ। এই ৮টি জাহাজে করে মোট ২ লাখ ৩১ হাজার ২২৯ টন ডিজেল আমদানি করা হয়। এইচএসএফও নিয়ে এসেছে চারটি জাহাজ। চারটি জাহাজে করে আমদানি করা হয়েছে ৭৮ হাজার ২৫ টন ডিজেল। এছাড়া এবি অলিভিয়া ও অ্যাঞ্জেল নং-১১ নামের দুটি জাহাজে করে আনা হয়েছে ৯ হাজার ৯০৯ টন বেইস অয়েল, বে-ইয়াসু নামের একটি জাহাজে করে আনা হয়েছে ৫ হাজার ১৯ টন এমইজি, হুয়া শান নামের একটি জাহাজে করে ১৪ হাজার ৩৩০ টন কনডেনসেট এবং প্রাইমা ধর্ম নামের একটি জাহাজে করে ৫ হাজার ২২৬ টন ইথাইনেল আনা হয়েছে।
৮টি জাহাজের প্রায় প্রত্যেকটির ধারণক্ষমতা ৫০ হাজার মেট্রিক টনের কাছাকাছি হলেও এসব জাহাজে করে আমদানি করা হয়েছে ২৭ থেকে সর্বোচ্চ ৩১ হাজার মেট্রিক টন তেল। অথচ চাইলে এসব জাহাজে করে আরও বেশি তেল আমদানি করা যেত। চাইলে একটি জাহাজে করেও এক লাখ টন জ্বালানি তেল আনা সম্ভব। কারণ ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রে একটি জাহাজে করেই আনা হয় এক লাখ মেট্রিক টনের অধিক তেল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












