‘জামাত মওদুদী’র ইসলামে বিশ্বাসী’
নিজস্ব সংবাদদাতা:
হেফাজতের আমির বাবুনগরী বলেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মূলভিত্তি হলো পবিত্র কুরআন ও সুন্নাহ, এবং সাহাবায়ে কিরাম ও সালফে সালেহীনের পথ অনুসরণ। কিন্তু দুঃখজনকভাবে আজ কিছু ব্যক্তি ও গোষ্ঠী ইসলামের এই বিশুদ্ধ ঐতিহ্য থেকে সরে গিয়ে নতুন নতুন মতবাদ প্রচার করছে। এরা কাদিয়ানীদের চাইতেও ভয়ংকর। ‘জামাতে ইসলামী’ মূলত মওদুদী’র ইসলামে বিশ্বাসী। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। জামাত মদিনার ইসলামে বিশ্বাসী নয়।
বাবুনগরী বলেছে, মওদূদী তার লেখনিতে এমন কিছু ধারণা উপস্থাপন করেছে, যা আহলে সুন্নতের মূলধারার সঙ্গে সাংঘর্ষিক। সাহাবায়ে কিরাম সম্পর্কে তার মন্তব্য এবং ইসলামী রাজনীতির ব্যাখ্যা বহু ক্ষেত্রে ঐতিহ্যবাহী ব্যাখ্যার বিপরীত।
দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাবুনগরী এ সব কথা বলেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।