জামাতের বিচারে আইনের সংশোধন এখনো হয়নি
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় সংগঠন হিসেবে জামায়াতের বিচারে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের কথা বিভিন্ন সময়ে বলে আসছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা। কিন্তু এখন পর্যন্ত এ আইন সংশোধন করা হয়নি।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে নিয়োজিত একাধিক আইনজীবী মনে করেন, বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে কোনো সংগঠনের বিচার ও শাস্তির বিধানে সুস্পষ্টতার অভাব রয়েছে। এ জন্য আইন সংশোধন করা প্রয়োজন। আইনের সংশ্লিষ্ট ধারায় ‘ব্যক্তি’ শব্দের পাশাপাশি ‘সংগঠন’, আরেকটি ধারায় ‘দায়’ শব্দের পাশাপাশি ‘সংগঠনের দায়’ ও অপর আরেকটি ধারায় ‘অভিযুক্ত ব্যক্তির’ পাশাপাশি ‘অভিযুক্ত ব্যক্তি বা সংগঠন’ শব্দ প্রতিস্থাপন করা যেতে পারে। এসব শব্দ যুক্ত হলে সংগঠন হিসেবে জামায়াতের বিচার করা সম্ভব হবে।
মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। আর সংগঠন হিসেবে জামায়াতের বিষয়ে তদন্ত শুরু হয় ২০১৩ সালের আগস্ট। পরের বছর ২০১৪ সালের ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন চূড়ান্তও করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জামাতের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ সাত ধরনের অপরাধ সংঘটনের অভিযোগ এনে ২০১৪ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।
তখন এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার তৎকালীন সমন্বয়ক আবদুল হান্নান খান বলেছিলেন, জামাত ও এর অঙ্গসংগঠনগুলোকে একাত্তরের নৃশংসতার জন্য তদন্তে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে। এ জন্য তাদের (জামায়াত ও সহযোগী সংগঠনগুলো) সম্পদ বাজেয়াপ্ত করাসহ কার্যক্রম নিষিদ্ধ ও অবলুপ্তি চেয়েছে তদন্ত সংস্থা।
জামাতের বিচারের বিষয়টি নিয়ে ২১ অক্টোবর প্রথম আলো কথা বলেছে তদন্ত সংস্থার বর্তমান সমন্বয়ক এম সানাউল হকের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, জামায়াতের বিষয়ে তদন্ত শেষে ২০১৪ সালে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির (চিফ প্রসিকিউটর) কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এরপর এ বিষয়ে তার আর কোনো মন্তব্য নেই।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।