জাতীয় পার্টির আমলে রোজার মাসে দাম বাড়েনি -জিএম কাদের
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, এই সরকারের আমলে রমাদ্বান শরীফে বিদ্যুৎসহ সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু জাতীয় পার্টির আমলে রমাদ্বান শরীফে কোনো পণ্যের দাম বাড়েনি। বরং রমাদ্বান শরীফে সাধারণ মানুষের কথা ভেবে সব পণ্যের দাম কমানো হয়েছিল।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটে তিন দিনের সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব বলেন। এর আগে শত শত মোটরসাইকেলের বহর নিয়ে লালমনিরহাট সার্কিট হাউসে আসেন জিএম কাদের। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
জিএম কাদের বলেন, সব স্থানেই নানা অসঙ্গতি। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক অনিয়ম-দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের মাঝে কথা উঠেছে। এভাবে দেশ চলতে পারে না। তাহলে দেশের ভবিষ্যৎ খারাপের দিকে যাবে।
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এসব ঠিকভাবে দেখভাল হচ্ছে না। দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই শিক্ষা ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত।
জিএম কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব মন্ত্রণালয়ের হযবরল অবস্থা হয়ে পড়েছে। অব্যবস্থাপনার কারণে মন্ত্রণালয়গুলো অস্বাভাবিকভাবে ভেঙে পড়েছে। সরকারের উচিত এসব কঠোর নজরদারি করে নিয়ন্ত্রণে আনা।
বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে জিএম কাদের বলেন, প্রতিনিয়তই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। যার ফলে বিভিন্ন ইন্ডাস্ট্রি ও ব্যবসা-বাণিজ্য লোকসানের দিকে। অনেক মানুষ বেকার হয়ে পড়ছে। বরাবরই সরকারকে এ বিষয়ে খেয়াল করার জন্য আমরা বলেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিদ্যুতের দাম বৃদ্ধি করা সরকারের জন্য চরম ব্যর্থতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)