জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ রবি, ১৩৯৪ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ লক্ষ্যে কেন্দ্রটির ইউনিট-১ ও ইউনিট-২ থেকে বিদ্যুৎ সঞ্চালন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন (এসসিএডিএ) ও এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস)-এর সঙ্গে ইন্টিগ্রেশন করা হবে। এই কারিগরি সংযোগের মাধ্যমে রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য জাতীয় গ্রিড পরিচালনার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় পাওয়া যাবে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) ও জিই ভারনোভা-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
চুক্তি অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ ও ইউনিট-২-এর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট মোট আটটি সঞ্চালন লাইন এবং কেন্দ্রের ৪০০ কেভি ও ২৩০ কেভি গ্যাস ইনসুলেটেড সুইচগিয়ার (জিআইএস) সাবস্টেশনের নির্ধারিত গুরুত্বপূর্ণ সিগন্যাল ও তথ্য জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের এসসিএডিএ/ইএমএস ব্যবস্থায় সংযুক্ত করা হবে। এর ফলে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এনএলডিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় রিয়েল-টাইমে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে।
বিদ্যুৎ ব্যবস্থাপনায় এসসিএডিএ ও ইএমএস গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামো হিসেবে ব্যবহৃত হয়। এসব ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও গ্রিডের বিভিন্ন অংশের কার্যক্রমের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ন্ত্রণকেন্দ্র থেকে সংগ্রহ ও পর্যবেক্ষণ করা যায়। রূপপুর বিদ্যুৎকেন্দ্রকে এনএলডিসির এই আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ফলে কেন্দ্রটির সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য জাতীয় গ্রিড পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকেন্দ্রে সরাসরি পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নির্ভরযোগ্যভাবে সঞ্চালনের ক্ষেত্রে এই ইন্টিগ্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কেন্দ্রটির কমিশনিং এবং পরবর্তী সময়ে নিয়মিত অপারেশন পরিচালনার জন্য জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত নিয়ন্ত্রণ ও তথ্য আদান-প্রদানের ব্যবস্থা থাকা প্রয়োজন। বিশেষ করে দুটি ইউনিট থেকে উৎপাদিত বিপুল পরিমাণ বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সঞ্চালন লাইন ও সাবস্টেশনের তথ্য কেন্দ্রীয় গ্রিড নিয়ন্ত্রণ ব্যবস্থায় থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের এসসিএডিএ/ইএমএস ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার কারিগরি ইন্টিগ্রেশন কার্যক্রমে জিই ভারনোভা কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকেও জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ কাঠামোর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












