জনপ্রতি দুই হাজার টাকা দিয়ে মিছিল করায় ছাত্রলীগ
কুমিল্লা সংবাদদাতা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত অরাজকতার কেন্দ্রবিন্দু বানাতে মরিয়া নিষিদ্ধ ছাত্রলীগ। নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মিনহাদুল হাসান রাফি গ্রেপ্তার হলেও সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস এখনো অধরা। জনপ্রতি দুই হাজার টাকা দিয়ে মিছিল করাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগই টোকাই শ্রেণির।
গত ১৪ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়েছিল। পুলিশ দুয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা এখনো অধরা। গ্রেপ্তার করা যায়নি মিছিলের নেতৃত্বে দেওয়া ইসরাফিল পিয়াসকে।
ঝটিকা মিছিলের বিষয়ে অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগকে সংগঠিত করছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও বর্তমান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমী । রুমীকে সব ধরনের সহযোগিতা করছেন কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি ও রেলপথমন্ত্রী মুজিবুল হক এবং কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার।
অনুসন্ধানে জানা গেছে, বুড়িচংয়ের আবেদপুর গ্রামটি এখনো আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। মূলত এই গ্রাম থেকেই হয় নাশকতার সব পরিকল্পনা। বিএনপি-জামাতের নেতাকর্মী, এমনকি পুলিশও এই গ্রামে ঢুকতে পারে না। এমন তথ্য জানিয়েছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। তিনি বলেন, রুমীর মাধ্যমে মহাসড়কঘেঁষা আবিদপুর গ্রামে রাজত্ব কায়েম করেছে শহীদ মিয়ার ছেলে মুজিবুর রহমান এবং আব্দুল খালেকের ছেলে আবু আহমেদ। তাদের কাছে অনেক অবৈধ অস্ত্র থাকায় ভয়ে কেউ কথা বলে না।
সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর পলাতক স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিন পালন করা হয় কুমিল্লায়। আবিদপুর গ্রামের যুবলীগ ক্যাডার মজিবুর রহমানের বাড়িতেই জন্মদিন পালন করা হয়। অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করতে পারলেও এখনো অধরা যুবলীগ ক্যাডার মজিবুর রহমান।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।