ছেলের হাতুড়িপেটায় গেল বাবার প্রাণ!
, ০৬ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতুড়িপেটায় বাবা আবুল কালাম আজাদ (৬১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে সাজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙা বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আবুল কালাম আজাদ পানের ব্যবসা করতেন।
তার দুই ছেলে ও এক মেয়ে। মেয়ে ১০ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ হয়েছে। বড় ছেলে জাহিদ (২৯) ঢাকায় পানের ব্যবসা করেন। ছোট ছেলে সাজিদ ঢাকায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করে।
আবুল কালাম আজাদ ছোট ছেলের কাছেই থাকতেন।
১০-১২ দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি। গত বুধবার রাতে তার ছেলে সাজিদও ঢাকা থেকে বাড়িতে আসে। পরে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে রহস্যজনক কারণে বসত ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তার বাবা আবুল কালাম আজাদকে হত্যা করে।
পরে আশপাশের লোকজন ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে এসে সাজিদকে আটক করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাজিদকে গ্রেপ্তার করে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পুত্রবধূ ও গ্রেপ্তার সাজিদের স্ত্রী নূপুর আকতার জানান, তাদের দুই মেয়ে। কিছুদিন যাবৎ তার স্বামী মানসিক ভারসাম্যহীন।
নিজেই আত্মহত্যার কথা বলত। ঢাকা থেকে না বলেই বাড়িতে আসে। পরে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন সে তার বাবাকে হত্যা করেছে।
এ ঘটনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। তবে কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)