ছিনতাইয়ের জিডি নিয়েই দায় সারে পুলিশ!
রাজধানীজুড়ে বিভিন্ন এলাকাতেই নিয়মিত ছিনতাইকারীদের কবলে পড়ছেন মানুষ। তাদের বেশির ভাগই ঝামেলা এড়াতে থানায় যান না। কেউ কেউ গেলেও ছিনতাই বা দস্যুতা মামলা না নিয়ে পুলিশ নিচ্ছে হারানো জিডি। শুধু আলোচিত ঘটনাগুলোতে নেওয়া হচ্ছে ছিনতাইয়ের মামলা।
ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এই ধরনের সুস্পষ্ট কোনো অভিযোগ থাকলে অবশ্যই তা আমলে নিয়ে থানা পুলিশের ব্যবস্থা নিতে হবে, সে ধরনের নির্দেশনা দেওয়া আছে। ছিনতাইয়ের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্যই সেভাবে মামলা নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপরাধ ও সমাজবিজ্ঞানী তৌহিদুল হক বলেন, ঘটনা যা ঘটে, সে বিষয়েই সুনির্দিষ্টভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। অপরাধ ঠেকাতে আগাম ব্যবস্থা হিসেবে যেসব এলাকা বেশি অপরাধপ্রবণ, সেসব এলাকায় নজরদারি বাড়াতে হবে পুলিশকে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।