ছাড়ার আগেই টিকিট ব্লক!
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ট্রেনের সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে টিকিট ছাড়ার কয়েক দিন আগেই অ্যাডমিন ড্যাশবোর্ড ব্যবহার করে টিকিট ব্লক করার সুযোগ রয়েছে। চাইলেই এই সুযোগ নিতে পারেন ভেন্ডর প্রতিষ্ঠান ‘সহজ’-এর প্রতিনিধি ও রেলওয়ের বুকিং সহকারীরা। এভাবে টিকিট ব্লক করার বিষয়টি ধরা পড়েছে রেলওয়ের ই-টিকিটিং ব্যবস্থা নিয়ে করা আইটি অডিটে (নিরীক্ষা)। অডিটে ‘সহজ’ কর্মীদের পরিচালনায় প্রায় ১৬৯টি অ্যাডমিন অ্যাকাউন্টের তথ্য রয়েছে।
অডিট প্রতিবেদনে বলা হয়েছে, এতে সহজের প্রতিনিধি ও বুকিং সহকারীদের যোগসাজশে টিকিট কালোবাজারির সুযোগ রয়েছে।
অডিটের তথ্য বলছে, সাধারণ যাত্রীদের জন্য টিকিট ছাড়ার ১-২ মিনিট আগে কোনো ভেন্ডর প্রতিনিধি টিকিট ‘ঙহষু ঋড়ৎ ঙভভষরহব’ কোটায় ব্লক করলে পরবর্তী ৩-৪ মিনিটে বুকিং সহকারীদের মাধ্যমে বিপুলসংখ্যক টিকিট বুক করা সম্ভব। তখন অনলাইনে চেষ্টা করা সাধারণ যাত্রীরা টিকিটগুলো বুকড বা বিক্রি হয়ে গেছে বলে দেখতে পারেন।
অডিটের মতে, এ ধরনের নিয়ন্ত্রণ ঘাটতির কারণে ভেন্ডর প্রতিনিধি ও বুকিং সহকারীদের যোগসাজশে যেকোনো রুটের ট্রেনের টিকিট কালোবাজারির সুযোগ রয়েছে। অ্যাডমিন ড্যাশবোর্ডে এসব কার্যক্রমের অ্যাকটিভিটি লগ বা অডিট লগ দেখার সুযোগ না থাকায় অনিয়ম শনাক্ত বা প্রতিরোধ করাও কঠিন।
অডিটে বলা হয়েছে, রেলভবনের নিজস্ব ডেটাসেন্টারে বিআরআইটিএসের মূল সার্ভার নেই। সেখানে শুধু এনআইডি যাচাইয়ের কাজে ব্যবহৃত এনআইডি স্টেজ সার্ভার রাখা হয়েছে। বিআরআইটিএসের সিস্টেম ও ডেটাবেইস এডব্লিউএসের সিঙ্গাপুর অঞ্চলে হোস্ট করা হয়েছে। ফলে ই-টিকিটের জন্য নিবন্ধন করে টিকিট কেনা নাগরিকদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য বিদেশে সংরক্ষিত হচ্ছে। অডিট প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকদের এসব তথ্য হ্যাক বা ফাঁস হলে পরিচয় চুরি ও আর্থিক প্রতারণার ঝুঁকি রয়েছে। ভ্রমণ ইতিহাসে সাধারণ নাগরিকের পাশাপাশি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সামরিক ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের তথ্যও থাকতে পারে।
রেলওয়ের ই-টিকিটিং ব্যবস্থা চালুর জন্য ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি সহজ-সিনেসিস-ভিনসেন যৌথ উদ্যোগের সঙ্গে পাঁচ বছর মেয়াদি চুক্তি করে রেলওয়ে। ওই বছরের ২৬ মার্চ থেকে প্রতিষ্ঠানটি টিকিট বিক্রির দায়িত্ব নেয়। চুক্তির মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেয় ১ লাখ ২৭ হাজার টাকা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলাপোকার পর মোদির বিরুদ্ধের এবার নামছে ‘মাছি’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরুর খামারের পাশে নোংরা পরিবেশে পাউরুটি-বিস্কুট
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি বিজ্ঞাপনের দাম পুনর্নির্ধারণের দাবি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাংবাদিকরা জাতির বিবেক -রবিউল আলম
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আ’লীগকে মাফ করতে চেয়েছিল জামত -রিজভী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইশরাক ভাই সমালোচনাকেও সাধুবাদ জানাবেন এবং নিজেকে শুধরে নিবেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ এলাকার নারীদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন করুন, চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












